এক্সপ্লোর

কে হবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী? নাম ঘোষণা আজ

লখনউ: আজ বিজেপির ৩১২জন বিধায়ক উত্তরপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রীর নাম ঠিক করবেন। আগামীকাল হবে শপথগ্রহণ। এখনও পর্যন্ত যা খবর, তাতে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন রেল প্রতিমন্ত্রী মনোজ সিংহ। মনোজ নিজে জানিয়েছিলেন, তিনি মুখ্যমন্ত্রিত্বের দাবিদার নন। কিন্তু দেখা যাচ্ছে, সব শিবিরে তাঁর গ্রহণযোগ্যতাই সবথেকে বেশি। রাজ্য বিজেপি সভাপতি কেশবপ্রসাদ মৌর্য জানিয়েছেন, বিকেল চারটের মধ্যে জানানো হবে, কে হতে চলেছেন পরবর্তী মুখ্যমন্ত্রী। তবে দৌড়ে যে মৌর্য নেই, সে কথা বলা যাচ্ছে না। যদিও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলায় তাঁকে নিয়ে দলের অভ্যন্তরে প্রশ্ন রয়েছে। ২০১৯ লোকসভা ভোটে জেতার জন্য উত্তরপ্রদেশে সঠিক মুখ নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে অত্যন্ত জরুরি। রাজনৈতিকভাবে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ এই রাজ্যে সামাজিক বিন্যাস অত্যন্ত জটিল। তাই প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহের কাজ, এমন কাউকে মুখ্যমন্ত্রী পদ দেওয়া, যিনি সকলকে নিয়ে চলতে পারবেন, আবার একই সঙ্গে পারবেন রাজ্যে উন্নয়ন আনতে, কুখ্যাত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে। দেশের এই সবথেকে জনবহুল রাজ্যে বিজেপির জনপ্রিয়তা যাতে কোনওভাবেই ধাক্কা না খায়, তা নিশ্চিত করতে হবে তাঁকে। সেদিক থেকে দেখতে গেলে মনোজ সিংহই সবথেকে গ্রহণযোগ্য মুখ। জাতে তিনি ভূমিহার ব্রাহ্মণ হলেও ভূমিহারদের খুব বেশি প্রভাব এ রাজ্যে নেই। পাশাপাশি প্রশাসক হিসেবে তাঁর দক্ষতা প্রশ্নাতীত। কাল লখনউয়ের স্মৃতি উপবন কমপ্লেক্সে হবে নয়া মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলীয় সভাপতি অমিত শাহ ছাড়াও থাকবেন বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget