এক্সপ্লোর

তামিলনাড়ুর পুলিশকর্মীদের সপ্তাহে একদিন ছুটি দেওয়া উচিত, মত মাদ্রাজ হাইকোর্টের

চেন্নাই: অন্যান্য সরকারি কর্মীদের মতোই পুলিশকর্মীদেরও পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটানোর জন্য সপ্তাহে একদিন করে ছুটি দেওয়ার কথা ভাবা উচিত তামিলনাড়ু সরকারের। এমনই মতপ্রকাশ করল মাদ্রাজ হাইকোর্ট। পুলিশে আর্দালি ব্যবস্থার অবলুপ্তির আর্জি জানিয়ে হওয়া এক আবেদনের শুনানিতে বিচারপতি এন কিরুবাকরণ বলেছেন, ‘সব সরকারি কর্মীরই সপ্তাহে একদিন করে ছুটি প্রাপ্য। যাতে তাঁরা পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটাতে পারেন, তার জন্যই ছুটি দেওয়া হয়। তাহলে পুলিশকর্মীদের কেন সাপ্তাহিক ছুটি দেওয়া হবে না? ছুটি পেলে তাঁরা মানসিক চাপ কাটিয়ে ফের তরতাজা হয়ে উঠতে পারবেন।’ বিচারপতি কিরুবাকরণ আরও জানিয়েছেন, ‘এ বিষয়ে সরকারের মতামত জানতে হবে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল পি এইচ অরবিন্দ পান্ডিয়ানকে। কবে থেকে সরকার পুলিশকর্মীদের সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করবে, সেটা জানাতে হবে আদালতকে। আদালত মনে করে, পুলিশকর্মীদের স্বার্থে সরকারের উচিত বিষয়টিকে গুরুত্ব দেওয়া এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে এ মাসের ১২ তারিখ।’ শুনানির সময় বিচারপতি কিরুবাকরণ আরও বলেছেন, পুলিশকর্মীদের বেশিরভাগ সময়ই টানা কাজ করে যেতে হয়। তাঁরা ছুটি পান না। ফলে তাঁরা প্রবল মানসিক চাপ ও যন্ত্রণার শিকার হন। তাঁদের বাড়ির লোকজনেরও একই অবস্থা হয়। পুলিশকর্মীদের বিভিন্ন ধরনের খারাপ আচরণের এটা একটা কারণ। সমাজের স্বার্থে পুলিশকর্মীদের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে তাঁরা মনোবল বজায় রাখতে পারেন। তামিলনাড়ুর ডিজিপি অবশ্য আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন, সিসিবি, সিআরবি-র মতো কয়েকটি বিশেষ বাহিনী ছাড়া গ্রেটার চেন্নাই পুলিশের কর্মীরা প্রতিদিন তিনটি শিফটে আট ঘণ্টা করে কাজ করেন।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget