News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

নববর্ষের শুভেচ্ছায় শিবলিঙ্গের ছবি পোস্ট করে তোপের মুখে মহম্মদ শামি

FOLLOW US: 
Share:
নয়াদিল্লি:  নববর্ষের শুভেচ্ছা জানিয়ে টুইটারাইটদের তোপের মুখে ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার মহম্মদ শামি। তাঁর দোষ, তিনি নববর্ষের শুভেচ্ছা জানানোর সময় একটি শিবলিঙ্গের ছবি পোস্ট করেছেন। তারপরই নেটিজেনরা তাঁকে কড়া ভাষায় আক্রমণ করতে সামান্য সময়ও নষ্ট করেননি। তবে এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের জন্যে সমালোচিত হয়েছেন শামি। প্রসঙ্গত, বর্ষবরণের রাতে একটি ফুল দিয়ে সাজানো শিবলিঙ্গের ছবি দিয়ে মহম্মদ শামি লেখেন, নতুন বছর প্রত্যেকের জন্যে বয়ে আনুক আনন্দ, খুশির জোয়ার। প্রত্যেকের হৃদয় যেন আনন্দে ভরে ওঠে। এই লেখার সঙ্গে একটি শিবলিঙ্গের ছবি পোস্ট করে টুইটও করেন। তারপরই ওঠে ঝড়। বহু নেটিজেনদের মত, তিনি এমন একটি কাজ করেছেন, যেটা মুসলিম ধর্মে গ্রহণযোগ্য নয়। অনেকে আবার লেখেন তিনি একটি ঘৃণ্য কাজ করেছেন। তাঁকে আল্লাহর রোষের মুখে পড়তে হবে। অনেকে আবার এটা বলেন, প্রচার পাওয়ার জন্যে তিনি এই কাজটি করেছেন। দেখুন টুইটারাইটদের কয়েকটি প্রতিক্রিয়া 1 2 3 4 5 এর আগেও তোপের মুখে পড়তে হয়েছিল শামিকে। মেয়ের জন্মদিন পালনের ছবি, বা স্ত্রীর পশ্চিমী পোশাক পরা ছবি দিয়ে সমালোচিত হতে হয় শামিকে। অনেকেই বলেন, শামির স্ত্রী পশ্চিমী পোশাক পরে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে গুরুতর অপরাধ করেছেন। তবে শামি একা নন, দিন কয়েক আগেই ক্রিসমাস পালনের ছবি দিয়ে সমালোচিত হতে হয় মহম্মদ কাইফকে। ইরফান পাঠানকেও আক্রমণ করা হয়, কারণ তিনি তাঁর স্ত্রীর এক স্লিভলেস পোশাক পরা ছবি টুইটারে পোস্ট করেছিলেন।
Published at : 03 Jan 2018 01:02 PM (IST) Tags: Mohammad Shami attack Twitter

সম্পর্কিত ঘটনা

NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের

NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের

ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?

Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?

Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?

Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?

Congress on CEC: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের

Congress on CEC: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের

বড় খবর

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?

SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা

West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা