এক্সপ্লোর

Realme Phones: নতুন বছরে রিয়েলমির নয়া চমক, প্রচুর শক্তিশালী ব্যাটারি সমেত ফোন আসছে ভারতে, কী কী জানা গিয়েছে

Realme Smartphones: সম্প্রতি শোনা যাচ্ছে, ১০০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি সমেত কটি স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে। সৌজন্যে রিয়েলমি। সূত্রের খবর, এটি রিয়েলমি 'পি' সিরিজের একটি ফোন হতে পারে।

Realme Phones: ফোন কেনার সময় সবার আগে আমরা কয়েকটা ফিচারের দিকে নজর দিই। যেমন ফোনের ক্যামেরা কেমন, কোন প্রসেসর রয়েছে এবং তা কত দ্রুত গতিতে কাজ করে, ওই প্রসেসর আদৌ ভিডিও গেম খেলার জন্য আদর্শ কিনা - এইসব দিকেই নজর থাকে বেশিরভাগ মানুষের। এর পাশাপাশি আরেকটি ফিচারের দিকে অতি অবশ্যই নজর দেওয়া দরকার ফোন কেনার আগে। সেটা হল ফোনের ব্যাটারি ক্যাপাসিটি। অর্থাৎ ফোন কেনার আগে দেখে নেওয়া প্রয়োজন যে সেই ফোনের ব্যাটারি কতটা শক্তিশালী। এর পাশাপাশি অবশ্যই দেখে নিন ফোনের চার্জিং ক্যাপাসিটি বা ক্ষমতাও। 

সম্প্রতি শোনা যাচ্ছে, ১০০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি সমেত কটি স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে। সৌজন্যে রিয়েলমি। সূত্রের খবর, এটি রিয়েলমি 'পি' সিরিজের একটি ফোন হতে পারে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনের ঝলক দেখা গিয়েছে বলে খবর। আর তার থেকেই অনুমান, রিয়েলমি 'পি' সিরিজের ফোন সম্ভবত বেশ তাড়াতাড়িই ভারতে লঞ্চ হবে। যদিও নির্দিষ্ট ভাবে কিছুই এখনও জানা যায়নি এবং রিয়েলমি সংস্থাও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। গত বছর অর্থাৎ ২০২৫- এর ডিসেম্বরেই ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন। এই ফোনে রয়েছে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিতে রয়েছে ৪৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। এর থেকেও বেশি শক্তিশালী ব্যাটারি নিয়ে ভারতে আসতে চলেছে রিয়েলমি 'পি' সিরিজের আরও একটি ফোন।

এক্স মাধ্যমে টিপস্টার যোগেশ ব্রার এই ফোন সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছেন। এর আগে রিয়েলমি এত বড় এবং শক্তিশালী ব্যাটারি নিয়ে কোনও ফোন ভারতে লঞ্চ করেনি। এমনকি আরেকটি যে সংস্থা ইদানীং শক্তিশালী ব্যাটারি নিয়ে ফোন লঞ্চ করছে, সেই ওয়ানপ্লাসেরও আগেই সম্ভবত ১০,০০০ এমএএইচ ব্যাটারির ফোন ভারতে আনতে চলেছে রিয়েলমি। তবে রিয়েলমির কোন ফোনে এই শক্তিশালী ব্যাটারি সাপোর্ট পাওয়া যাবে তা এখনও স্পষ্ট নয়। এই ফোন কবে ভারতে লঞ্চ হতে পারে সেই প্রসঙ্গেও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget