এক্সপ্লোর
জন ধন অ্যাকাউন্ট থেকে টাকা তোলায় বিধিনিষেধ, সর্বাধিক ১০ হাজার তোলা যাবে:আরবিআই

মুম্বই: এবার জন ধন অ্যাকাউন্ট থেকে টাকা তোলায় বিধিনিষেধ আরোপ করল রিজার্ভ ব্যাঙ্ক। শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যে সমস্ত গ্রাহকরা কেওয়াইসি ফর্ম পূরণ করবেন, শুধুমাত্র তাঁরাই জন ধন অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে টাকা তুলতে পারবেন। তবে সঙ্গত কারণ দেখালে, বিশেষ ক্ষেত্রে এই অ্যাকাউন্ট থেকে আরও ১০ হাজার টাকা তোলা যাবে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, যাঁরা কেওয়াইসি ফর্ম পূরণ করেননি, তাঁরা মাসে ৫ হাজার টাকা তুলতে পারবে। এক্ষেত্রেও সঙ্গত কারণ দেখালে, এই অ্যাকাউন্ট থেকে আরও ৫ হাজার টাকা তোলা যাবে। ৯ নভেম্বরের পরে, যাঁরা ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দিয়েছেন, শুধুমাত্র সেই গ্রাহকদের ক্ষেত্রেই লাগু হবে এই নিয়ম।
Before You Go
Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
জেলার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















