এক্সপ্লোর

জন ধন অ্যাকাউন্টে ১০০ কোটি, ঘুম নেই মহিলার, সুরাহা চেয়ে মোদীকে চিঠি

গাজিয়াবাদ: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সারদা রোড শাখায় জন ধন অ্যাকাউন্ট খুলেছিলেন শীতল যাদব নামে এক মহিলা। গত ১৮ ডিসেম্বর বাড়ির কাছে আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাঁর অ্যাকাউন্টে যে টাকা দেখলেন, তাতে চোখ কপালে উঠল তাঁর। টাকার পরিমাণ ৯৯,৯৯,৯৯,৩৯৫ টাকা। প্রথমটা বিশ্বাস হচ্ছিল না কিছুতেই। এজন্য এটিএমের লাইনে তাঁর পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে তা দেখালেন শীতল। তিনিও জানালেন, হ্যাঁ, এক কোটি টাকাই তো দেখাচ্ছে। মেশিনে ভুল থাকতে পেরে ভেবে অন্য একটি এটিএমে গিয়ে ব্যালান্স চেক করলেন। দেখলেন, কোনও ভুল নেই। তারপর থেকে ঘুম ছুটেছে শীতলের। পাশবই নিয়ে ছুটে গিয়েছিলেন স্টেট ব্যাঙ্কের শাখায়। কিন্তু ব্যাঙ্কের কর্মীরা তাঁর অভিযোগকে কোনও গুরুত্ব দেয়নি বলে দাবি করেছেন শীতল। পরে তাঁকে বলা হয়, বিষয়টি সংশোধনের জন্য ব্যাঙ্ক ম্যানেজার তাঁকে সাহায্য করবেন। এজন্য তাঁকে অন্য একদিন ব্যাঙ্কে আসতে বলা হয়। পরের দিন ব্যাঙ্কে গেলে অন্য কারণ দেখিয়ে তাঁকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ব্যাঙ্কে সমস্যার সুরাহা না হওয়ায় শীতল এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন। শীতলের স্বামী জিলেদার সিংহ এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-এ চিঠি পাঠিয়েছেন। ট্রান্সফর্মার উত্পাদক সংস্থার কর্মী জিলেদার বলেছেন, তাঁর স্ত্রী একটি কারখানার প্যাকেজিং বিভাগে কাজ করেন। মাইনে মাসে পাঁচ হাজার টাকা। জিলেদারের বেতনও খুবই কম। জনধন অ্যাকাউন্টে টাকা জমার সর্বোচ্চ সীমা যেখানে ৫০ হাজার টাকা সেখানে শীতলের অ্যাকাউন্টে এত টাকা দেখে দুজনেই তাজ্জব হয়ে গিয়েছেন।ভয়ও পেয়েছেন।  জিলেদার বলেছেন, পিএমও-তে চিঠি লেখার জন্য এক শিক্ষিত ব্যক্তির দ্বারস্থ হয়েছিলেন।  আজ তিনি চিঠি পোস্ট করেছেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget