এক্সপ্লোর

আগামী বছরেই কাশ্মীরে বিশ্বের উচ্চতম রেলব্রিজ তৈরির কাজ শেষ হবে

বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজের কাজ চলছে কাশ্মীরের চেনাব নদীর উপর। গত এক বছর ধরে এই ব্রিজ নির্মাণের কাজের গতি অনেকখানি বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের আধিকারিকদের তৎপরতায় জোরকদমে কাজ চলছে।

শ্রীনগর:বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজের কাজ চলছে কাশ্মীরের চেনাব নদীর উপর। গত এক বছর ধরে এই ব্রিজ নির্মাণের কাজের গতি অনেকখানি বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের আধিকারিকদের তৎপরতায় জোরকদমে কাজ চলছে। এই কাজের গতি যদি অক্ষুন্ন থাকে, তবে আগামী বছরেই ব্রিজের নির্মাণ কাজ শেষ করে ফেলা যাবে। আর ২০২২ সালের ডিসেম্বরেই চলাচল করতে পারবে ট্রেন। রেলপথে গোটা ভারতের সঙ্গে কাশ্মীর যুক্ত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ৪৬৭ মিটার চওড়া এই ব্রিজ। নদী থেকে ৩৫৯ মিটার উচ্চতায় তৈরি হচ্ছে এই প্রকান্ড সেতু। তুলনা করার জন্য এই প্রসঙ্গে বলে নেওয়া দরকার, দিল্লির কুতব মিনারের উচ্চতা ৭২ মিটার এবং প্য়ারিসের আইফেল টাওয়ারের উচ্চতা ৩২৪ মিটার। বিশ্বের এটিই উচ্চতম রেলব্রিজ হতে চলেছে। অত্যন্ত মজবুত এই ব্রিজের উইন্ডস্পিড ঘণ্টা প্রতি ২৬৬ কিমি। উধমপুর-কাটরা সেকশন (২৫ কিমি), বানিহাল-কাজিগুন্ড সেকশন (১৮ কিমি) এবং কাজিগুন্ড-বারামুলা (১১৮ কিমি) সেকশনের কাজ শেষ হয়ে গিয়েছে। শুধুমাত্র কাটরা-বানিতাল সেকশনের ১১১ কিলোমিটার অংশ বাকি। ১৭৪ কিলোমিটার টানেলের মধ্যে ১২৬ কিলোমিটার টানেলের কাজ সম্পূর্ণ। গত এক বছরে কাজের গতি আনতে এই প্রজেক্টে প্রধানমন্ত্রী উন্নয়ন প্যাকেজ থেকে ৮০ হাজার ৬৮ কোটি টাকা খরচ করা হয়েছে। এই অতিরিক্ত টাকা খরচের কথা ঘোষণা করা হয়েছিল গত ২০১৫ সালের ৭ নভেম্বর। ব্রিজটি সার্বিকভাবে কাশ্মীরের আর্থ-সামাজিক পরিকাঠামোকে অনেক মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget