এক্সপ্লোর

আইনে না আটকালে ‘ভারত মাতা কী জয়’ বলার বিরোধীদের মুণ্ডচ্ছেদ করতাম: রামদেব

নয়াদিল্লি: দেশের আইনে না আটকালে যাঁরা ‘ভারত মাতা কী জয়’ বলার বিরোধী, তাঁদের মুণ্ডচ্ছেদ করতেন! বললেন বাবা রামদেব। হরিয়ানায় আরএসএস পরিচালিত এক সভায় এই হুঙ্কার দিয়ে ‘ভারত মাতা কী জয়’ স্লোগান ঘিরে চলতি বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন যোগগুরু। শনিবারই দারুল উলুম দেওবন্দ ভারত মাতা কী জয় স্লোগানের বিরুদ্ধে ফতোয়া ঘোষণা করেছে। তাদের বক্তব্য, ইসলামের সঙ্গে সাযুজ্য নেই এর। আমরা ভারত মাতা কী জয় বলব না। তবে দেশকে আমরাও খুব ভালবাসি। আমরা ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ বলতে পারি। সম্প্রতি এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি ‘গলায় ছুরি ধরলেও ভারত মাতা কী জয় বলব না’-মন্তব্য করেছেন। সরাসরি তাঁর নাম না করেই রামদেব গতকালের রোহতকের সদ্ভাবনা সভায় বলেন, মাথায় টুপি পরা একজন হঠাত্ বলে বসলেন, তিনি ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দেবেন না। আমরা দেশের আইন, সংবিধানের সম্মান করি। নয়তো ভারত মাতার অসম্মান করলে শুধু একজনের নয়, হাজার, লক্ষ লোকের মাথা কেটে নেওয়ার ক্ষমতা আছে আমাদের। তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে তাঁর এই মন্তব্যে। কংগ্রেস নেতা সঞ্জয় ঝা ট্যুইট করেছেন, #আরএসএসের সভায় বাবা রামদেবের মুণ্ডচ্ছেদের হুমকি হিংসায় ইন্ধন দিচ্ছে, ভীতির আবহাওয়া ছড়াচ্ছে। শ্রী মোদী, আপনি কী ব্যবস্থা নিচ্ছেন, দেখার অপেক্ষায় রইলাম। এখনই! রামদেবের দাবি, ‘ভারতমাতা কী জয়’ বলার সঙ্গে কোনও ধর্মের সম্পর্ক নেই, এর সঙ্গে জড়িত আছে মাতৃভূমির মর্যাদার প্রশ্নটি। তিনি বলেন, ভারত মাতা কী জয় বলা মানে কোনও ধর্মকে পুজো করা নয়। এটা দেশের মর্যাদা, গৌরব, সম্মানের ব্যাপার। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান হতেই পারি, কিন্তু সবার আগে তো ভারতীয়। রামদেবের বক্তব্য, ভারত মাতা কী জয় হল দেশ, মাতৃভূমির প্রতি দেশবাসীর অনুরাগ, ভালবাসা, আনুগত্যের প্রকাশ। কোনও ধর্ম যদি তার বিরোধিতা করে, সেটা জাতীয় স্বার্থের পরিপন্থী।  

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget