এক্সপ্লোর

পকেটে ফেটে গেল জিওমি রেডমি নোট ফোর, তদন্ত শুরু প্রস্তুতকারী সংস্থার

নয়াদিল্লি:  ব্যবহারকারীর পকেটেই এবার ফেটে গেল জিওমি রেডমি নোট ৪ স্মার্টফোন। ঘটনার জেরে গুরুতর আহত সেই ব্যক্তি। দুর্ঘটনার কথা স্বীকার করে তদন্ত শুরু করল প্রস্তুতকারী সংস্থা। এই ঘটনার পর জিওমির তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে কাস্টমরদের নিরাপত্তাই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তাঁদের স্বার্থের সঙ্গে কোনওভাবেই সমঝোতায় রাজি নন তাঁরা। গতকাল অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার রাভুলাপালেমে এক ব্যক্তির পকেটেই আচমকা ফেটে যায় জিওমি রেডমি নোট ফোর স্মার্টফোনটি। জানা গিয়েছে, ভাবনা সূর্যকিরণ নামে এক ব্যক্তি এই বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন। কেন এমন ঘটল, খতিয়ে দেখছে প্রস্তুতকারী সংস্থা। প্রস্তুতকারী সংস্থা আহত কাস্টমরের সঙ্গে যোগাযোগ করেছে। তাঁর থেকে ক্ষতিগ্রস্থ স্মার্টফোনটি নিয়ে খতিয়ে দেখা হবে, কোথায় সমস্যা হয়েছে? প্রসঙ্গত, জিওমির সমস্ত যন্ত্রই পরীক্ষিত। জানা গিয়েছে, বিস্ফোরণটি যখন ঘটে ব্যবহারকারী তখন বাইক চালাচ্ছিলেন। আগুনে জ্বলে যাওয়ার পর জল ঢেলে নেভানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। মাত্র কুড়ি দিন আগেই ফোনটি ফ্লিপকার্ট থেকে কিনেছিলেন সূর্যকিরণ। সূত্রের খবর, ব্যবহারকারী জিওমির বিরুদ্ধে আদালতে যাওয়ার ভাবনাচিন্তা করছেন। এমনকি ক্ষতিপূরণও দাবি করবেন বলে জানা গিয়েছে।

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget