এক্সপ্লোর

দ্বিতীয়বার, কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ইয়েদুরাপ্পার, বিধানসভার বাইরে বিক্ষোভ কংগ্রেস বিধায়কদের

বেঙ্গালুরু: সুপ্রিম কোর্টে রাতভোর বেনজির শুনানিতে সম্মতি মেলার পর বৃহস্পতিবার সকালে কর্নাটকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বি এস ইয়েদুরাপ্পা। ৭৫ বছর বয়সি লিঙ্গায়েত নেতার এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যের কর্ণধার হলেন। তাঁকে রাজভবনে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল বজুভাই ভালা। তিনি একাই শপথ নেন। কংগ্রেস বিধায়করা বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। সেখানে রয়েছেন গুলাম নবি আজাদ, অশোক গেহলট, সিদ্দারামাইয়ার মতো শীর্ষ নেতারা। তাঁরা বিধানসভায় মহাত্মা গাঁধীর মূর্তির পাদদেশে জড়ো হয়েছেন। সঙ্গী জেডি (এস) বিধায়করা বিক্ষোভে যোগ দেবেন। ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রজেক্ট করেই ভোটে লড়েছিল বিজেপি। ১০৪টি আসনে জিতে একক বৃহত্তম দল হওয়ার পর তিনিই দলের পরিষদীয় নেতা নির্বাচিত হন। সরকার গড়ার প্রয়েজনীয় ১১২ জন বিধায়ক না থাকা সত্ত্বেও সবচেয়ে বড় দল বলে বিজেপিকে রাজ্যপাল আমন্ত্রণ জানানোয় গতকাল রাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ভোটের ফল বেরনোর পর জোট গড়া দুই দল কংগ্রেস ও জেডি (এস), যাদের শক্তি যথাক্রমে ৭৮, ৩৭। বাইরের আরও দুই বিধায়কের সমর্থন তাদের সঙ্গে আছে বলে বলে দাবি করে গতকাল তারাও রাজ্যপালের কাছে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রাজভবন থেকে ডাক পান ইয়েদুরাপ্পাই। গভীর রাতে শুনানির পর সর্বোচ্চ আদালতের বেঞ্চ কংগ্রেস, জেডি (এস)-এর আপত্তি সত্ত্বেও ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারবেন বলে জানিয়ে দেয়। যদিও তাঁকে ১৫ দিনের মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছে বেঞ্চ। যদিও তিন বিচারপতি জানিয়ে দেন, মন্ত্রিসভার শপথগ্রহণ ও সরকার গঠন বিচার্য মামলার চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করবে। বিচারপতি এ কে সিকরি, বিচারপতি এস এ বোবদে ও বিচারপতি অশোক ভূষণ, ইয়েদুরাপ্পা রাজ্যপাল ভালাকে যে দুটি বার্তায় সরকার গঠনের দাবি জানিয়েছেন, সেগুলি তাঁদের সামনে পেশ করতে কেন্দ্রকে নির্দেশ দেন। মামলায় সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই বার্তাগুলি খতিয়ে দেখা প্রয়োজন বলে জানান বিচারপতিরা। পাশাপাশি বেঞ্চ কর্নাটক সরকার ও ইয়েদুরাপ্পাকে কংগ্রেস-জেডি (এস) এর দায়ের করা আবেদনের ব্যাপারে তাদের বক্তব্য পেশ করতে বলেছে, আগামীকাল পরবর্তী শুনানির দিন স্থির করেছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget