এক্সপ্লোর

জায়রার শ্লীলতাহানির ঘটনায় মহারাষ্ট্রের ডিজিপি, ভিস্তারাকে চিঠি জাতীয় মহিলা কমিশনের

নয়াদিল্লি: দিল্লি থেকে মুম্বইগামী বিমানে অভিনেত্রী জায়রা ওয়াসিমের শ্লীলতাহানির ঘটনা নিয়ে মহারাষ্ট্রের ডিজিপি ও ভিস্তারা এয়ারলাইন্সের এথিক্স অফিসারকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। ই-মেলে মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা লিখেছেন, 'অভিনেত্রী জায়রা ওয়াসিম যখন বিমানে তন্দ্রায় ছিলেন, তখন পিছন থেকে এক ব্যক্তি তাঁর পিঠে ও ঘাড়ে পা দেয় বলে অভিযোগ। গতকাল গভীর রাতে জায়রা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এয়ার ভিস্তার উড়ানে ভয়াবহ ঘটনার কথা জানিয়েছেন। তাঁর গাল বেয়ে চোখের জল নেমে আসছিল।' রেখা আরও বলেছেন, ভিস্তারা এয়ারলাইন্স সংস্থা এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানালেও, পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের ডিজিপি ও ভিস্তারা সংস্থার আধিকারিককে এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। তাঁরা যদি সেটা করতে ব্যর্থ হন, তাহলে ১৯৯০ সালের মহিলা কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবেন তাঁরা। জায়রার পাশে দাঁড়িয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি ট্যুইটারে লিখেছেন, 'মহিলাদের বিরুদ্ধে যে কোনও ধরনের অপরাধ বা হেনস্থার ঘটনার ক্ষেত্রে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। জায়রার সঙ্গে যেটা হয়েছে, তাতে দুই সন্তানের মা হিসেবে আমি আতঙ্কিত। আশা করি প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।' জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও জায়রার পাশে দাঁড়িয়েছেন। তিনি ট্যুইট করে বলেছেন, জায়রা যে সহযাত্রীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন, তাঁকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া উচিত পুলিশ ও এয়ার ভিস্তারার। এক্ষেত্রে ক্ষমা করা উচিত নয়।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget