এক্সপ্লোর

NCERT Books: India নয়, শুধু Bharat লেখা হোক, পাঠ্যবইয়ে দেশের নাম পাল্টানোয় সায় NCERT-র

India vs Bharat: পাঠ্যবইয়ে দেশের নাম India লেখার পরিবর্তে, Bharat রাখার দাবিতে বেশ কয়েক মাস আগেই প্রস্তাব জমা পড়ে বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: পাঠ্যবইয়েও এবার দেশের নাম পরিবর্তন। ইংরেজিতে India লেখার পরিবর্তে, লেখা হল Bharat. ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (NCERT) সর্বসম্মতিতে অনুমোদন দিল তাতে (NCERT Books)। NCERT প্য়ানেলের সদস্য় CI আইজ্যাক বিষয়টি খোলসা করেছেন। জানিয়েছেন প্যানেলের সব সদস্য প্রস্তাবে সম্মতি জানান। তাই NCERT-সব বইয়ে দেশের নাম India লেখার পরিবর্তে, Bharat লেখা হবে কিনা, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। (India vs Bharat)

পাঠ্যবইয়ে দেশের নাম India লেখার পরিবর্তে, Bharat রাখার দাবিতে বেশ কয়েক মাস আগেই প্রস্তাব জমা পড়ে বলে জানা গিয়েছে। এতদিনে অনুমোদন মিলল তাতে। শুধু দেশের নাম পরিবর্তনই নয়, পাঠ্যবইয়ে হিন্দুদের বিজয় আখ্যান তুলে ধরার পক্ষেও জোর দিয়েছে NCERT. পাঠ্যবইয়ে প্রাচীন ইতিহাসের পরিবর্তে 'উৎকৃষ্ট ইতিহাস' তুলে ধরতে বলা হয়েছে। 

আইজ্যাক জানিয়েছেন, প্রাচীন, মধ্য এবং আধুনিক, আর এই তিন ভাগে ইতিহাসবে ভাঙা হবে না। ইংরেজরা ওই কাজ করে গিয়েছিলেন, তাতে ভারতের অন্ধকার দিকগুলি, বৈজ্ঞানিক অসচেতনতাই ফুটে উঠেছিল। স্কুলের প্রত্যেকটি বিষয়ে Indian Knowledge System (IKS)-এর অন্তর্ভুক্তির সুপারিশও করেছে NCERT প্যানেল।

আরও পড়ুন: Rajkummar Rao: ভোট করাতে ভরসা সেই ‘নিউটন’, নির্বাচন কমিশনের ‘জাতীয় আইকন’ রাজকুমার

NCERT-এর এই সিদ্ধান্ত ঘিরে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। কারণ দেশের নাম পাল্টানোর দাবি ঘিরে অতি সম্প্রতিই উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি। বিজেপি-র নেতা-সাংসদরা বেশ কিছু দিন ধরেই দেশের নাম শুধুমাত্র Bharat রাখার দাবি জানিয়ে আসছেন, সে যে কোনও ভাষাতেই হোক না কেন। জি-২০ সম্মেলনে ভারতের পুস্তিকাতেও দেশের নাম হিসেবে Bharat লেখা হয়েছিল। এমনকি বিদেশি অতিথিদের পাঠানো আমন্ত্রণপত্রেও দেশের নাম লেখা হয় Bharat.

কেন্দ্রের মোদি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। কারণ দেশের সংবিধানে স্পষ্ট বলা রয়েছে, 'India, that is Bharat...', অর্থাৎ India, যা কিনা ভারত। ভারত ছাড়াও বিশ্বের বহু দেশের একাধিক নাম রয়েছে। তাই দেশের নাম পাল্টানোর এই হুজুক কেন, প্রশ্ন ওঠে।

এই নিয়ে চলতি বছরে একাধিক বার বিতর্কে জড়াল NCERT. বছরের গোড়ার দিকে, প্রথমে মুঘল ইতিহাস বাদ দেওয়া হয় পাঠ্যবই থেকে। তার পর একে একে বাদ পড়ে বিবর্তনবাদ, নকশাল আন্দোলন এমনকি গাঁধী হত্যার কিছু লেখাও বাদ পড়ে। উল্লেখ্যযোগ্য ভাবে রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের উপর নিষেধাজ্ঞা বসানোর ইতিহাসও বাদ দেওয়া হয়।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget