এক্সপ্লোর

Children Missing: হাজার হাজার শিশু নিখোঁজ দেশে, মেয়ের সংখ্যাই বেশি, বলছে NCRB রিপোর্ট

NCRB Data: NCRB-র পরিসংখ্য়ান অনুযায়ী, ২০২২ সালে মোট ৮৩ হাজার ৩৫০ শিশু নিখোঁজ হয়ে যায় দেশে।

নয়াদিল্লি: শিশুদের নিয়ে অপরাধেও বিরাম নেই। দেশে নিখোঁজ ৮৩ হাজারের বেশি শিশু। এর মধ্যে ৭৫ শতাংশই কন্যাসন্তান, নাবালিকা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) সাম্প্রতিক রিপোর্টে এমনই পরিসংখ্যান উঠে এল (Missing Children)। ২০২২ সাল পর্যন্ত পাঁচ বছরের যে অপরাধের রেকর্ড তুলে ধরেছে NCRB, তাতেই এই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। ২০২১ সালের তুলনায় নিখোঁজ শিশুর সংখ্যায় ৭.৫ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। (NCRB Data)

NCRB-র পরিসংখ্য়ান অনুযায়ী, ২০২২ সালে মোট ৮৩ হাজার ৩৫০ শিশু নিখোঁজ হয়ে যায় দেশে। এর মধ্যে ছেলের সংখ্যা ২০ হাজার ৩৮০, মেয়ের সংখ্যা ৬২ হাজার ৯৪৬ এবং রূপান্তরকামী শিশুর সংখ্যা ২৪। ২০২১ সালে দেশে মোট নিখোঁজ শিশুর সংখ্যা ছিল ৭৭ হাজার ৫৩৫। নিখোঁজদের খোঁজে নেমে ২০২২ সালে ৮০ হাজার ৫৬১ শিশুকে উদ্ধার করা সম্ভব হয় বলেও জানিয়েছে NCRB, যার মধ্যে ছেলের সংখ্যা ছিল ২০- হাজার ২৫৪, মেয়ের সংখ্যা ছিল ৬০ হাজার ২৮১ এবং রূপান্তরকামী শিশুর সংখ্যা ছিল ২৬।

বিভিন্ন রাজ্যের সরকারের তরফেই নিখোঁজ শিশুদের খোঁজে তল্লাশি চালানো হয়। তাতেও অনেককে উদ্ধার করা গিয়েছে এবং খোঁজ পাওয়া গিয়েছে। তবে কেন্দ্র এবং রাজ্যের পরিসংখ্যানের মধ্যে ফারাক রয়েছে অনেকটাই। ২০২২ সালের বার্ষিক 'ক্রাইম ইন ইন্ডিয়া' রিপোর্ট প্রকাশ করেছে NCRB. তাতে তাদের হাতে থাকা পরিসংখ্যানই তুলে ধরা হয়েছে দেশবাসীর সামনে।

আরও পড়ুন: China On Kashmir Issue:ভারত-পাকিস্তানকে আলোচনা করে কাশ্মীর সমস্যা মেটাতে হবে, সুপ্রিম-রায়ের পর ফের বার্তা চিনের

নিখোঁজের পরিসংখ্যান তুলে ধরার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। সবার আগে থানায় অভিযোগ দায়ের হয়। প্রাথমিক তদন্ত এবং অভিযোগ যাচাই করে দেখে পুলিশ। তার পর ভারতীয় দণ্ডবিধির অনুচ্ছেদ নং ৩৬৩-র আওতায় অপহরণের এফআইআর দায়ের হয়। সেই নিরিখে পরিসংখ্যান লিপিবদ্ধ করা হয়। ২০২২ সালে ৭০ হাজার ৬৯ শিশুর অপহরণের অভিযোগ দায়ের হয় বলে জানিয়েছে NCRB, যার মধ্যে ৬২ হাজার ৯৯ নিখোঁজ শিশু ছিল মেয়ে। ২০২২ সালে মানবপাচারের ২ হাজার ২৫০টি অভিযোগ জমা পড়ে। ২০২১ সালে এই সংখ্যা ছিল ২ হাজার ১৮৯। এর মধ্যে শিশুর সংখ্যা ২ হাজার ৮৭৮। 
 
শিশুদের পাশাপাশি, প্রাপ্তবয়স্ক নিখোঁজের পরিসংখ্যানও সামনে আনা হয়েছে NCRB-র তরফে। তাতে বলা হয়েছে, ২০২২ সালে ৪ লক্ষ ৪২ হাজার ৫৭২ জন নিখোঁজ হয়ে যান, যার মধ্যে পুরুষের সংখ্যা ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৮, মহিলা ছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ৫০০ এবং রূপান্তরকামী ছিলেন ৬৪। ২০২১ সালে ৩ লক্ষ ৮৯ হাজার ৮৪৪ জন প্রাপ্ত বয়স্কের নিখোঁজ হয়ে যাওয়ার পরিসংখ্যান সামনে আসে। সেই নিরিখে এ বছর ১৩.৫ শতাংশ বৃদ্ধি চোখে পড়েছে। ২০২২ সালে উদ্ধার করা গিয়েছে বা খোঁজ মিলেছে, এমন মানুষের সংখ্যা ৪ লক্ষ ১ হাজার ৭৭।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget