এক্সপ্লোর

Vice President Election 2025: দেশের নতুন উপরাষ্ট্রপতি NDA-র সিপি রাধাকৃষ্ণন, ধনকড়ের উত্তরসূরী নির্বাচনেও ফাটল বিরোধীদের মধ্যে, হল ক্রসভোটিং

CP Radhakrishnan New Vice President: এদিন উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ৭৬৮টি ভোট পড়ে।

নয়াদিল্লি: দেশের নতুন উপরাষ্ট্রপতি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন। জগদীপ ধনকড়ের পর, দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন তিনি। BJP নেতৃত্বাধীন NDA শিবির তাঁকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করেছিল। মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শেষ হলে দেখা যায়, ৭৬৮টির মধ্যে ৪৫২টি ভোট পেয়ে উপরাষ্ট্রপতি হতে চলেছেন রাধাকৃষ্ণন। অন্য দিকে, কংগ্রেস নেতৃত্বাধীন I.N.D.I.A জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি ৩০০টি ভোট পেয়েছেন। আর তাতে ফের একবার বিরোধী শিবিরে ভাঙন চোখে পড়ল। সকলেই যে সুদর্শনকে ভোট দেননি, তা পরিসংখ্যানেই স্পষ্ট। (Vice President Election 2025)

এদিন উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ৭৬৮টি ভোট পড়ে। এই উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে নিজেদের বিরত রাখে তিনটি দল, বিজু জনতা দল, ভারত রাষ্ট্র সমিতি এবং শিরোমণি অকালি দল। BJD-র সাত সাংসদ, BRS-এর চার সাংসদ এবং SAD-এর এক সাংসদ ভোটাভুটিতে অংশ নেননি। অংশ নেননি সর্বজিৎ সিংহ খালসা নামের এক নির্দল সাংসদও। (CP Radhakrishnan New Vice President)

রাধাকৃষ্ণন দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটারের সংখ্যা ৭৮১। ৩৯১ জনের ভোট পেলেই উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়া যায়। আজ উপরাষ্ট্রপতি নির্বাচনে সংসদে ঢুকে প্রথম বার ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। NDA জোটের মোট সাংসদ ৪২৫ জন। এর মধ্যে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে বিজেপি-র সাংসদ রয়েছেন ৩৪২ জন। অন্য দিকে, বিরোধী শিবিরে রয়েছেন ৩২৪ জন সাংসদ, যার মধ্যে কংগ্রেসের ১২৬ জন। NDA-র পোলিং এজেন্ট ছিলেন কিরেণ রিজিজু, শ্রীকান্ত শিন্ডে এবং রামমোহন নায়ডু। বিরোধী জোট INDIA-র পোলিং এজেন্ট ছিলেন সৈয়দ নাসির হুসেন, মণিকম টেগোর, শতাব্দী রায়। 

উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবির I.N.D.I.A জোটের মধ্যে এই মতানৈক্য নিয়ে ভাবনার যথেষ্ট কারণ রয়েছে। কারণ কার্যকালের মেয়াদ শেষ হতে প্রায় দু'বছর বাকি থাকতেই গত ২১ জুলাই জগদীপ ধনকড় যখন আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন, সেই সময় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে এককাট্টা অবস্থানে দেখা গিয়েছিল বিরোধীদের। কী এমন ঘটল যে রাতারাতি ধনকড়কে সরে যেতে হল, সকলেই প্রশ্নবাণে বিদ্ধ করেন কেন্দ্রকে। নিজেদের রাষ্ট্রপতি পদপ্রার্থী চয়নের ক্ষেত্রেও ঐক্যের বার্তা দিতেই দেখা যায় I.N.D.I.A শিবিরকে। কিন্তু এদিন ভোটাভুটির ফলাফল বেরোতেই বোঝা গেল যে বিরোধী জোটের অন্দরে এখনও অনেকে ফাঁক-ফোকর রয়েছে।

৬৮ বছর বয়সি রাধাকৃষ্ণন দু'বারের লোকসভা সাংসদ। মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপালও তিনি। অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধিও। অন্য দিকে, বিরোধীদের প্রার্থী রেড্ডি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি।  কালো টাকার তদন্ত নিয়ে রায়ের জন্য পরিচিত তিনি। আগামী ১২ সেপ্টেম্বর শপথ নেবেন রাধাকৃষ্ণন।

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget