এক্সপ্লোর

Maharashtra Assembly Elections 2024:'বাঁটেঙ্গে তো কাঁটেঙ্গে' স্লোগান না পসন্দ! মহারাষ্ট্র জিততে মোদি-তেই আস্থা অজিত পাওয়ারদের

Maharashtra Polls 2024: 'বাঁটেঙ্গে তো কাঁটেঙ্গে', স্লোগানটি পছন্দ নয় অনেক এনডিএ নেতারই। কী বলছেন এনডিএ শরিকরা?

মুম্বই: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের (Maharashtra assembly elections 2024)  প্রচারে গিয়ে হিন্দু ভোট একজোট করার ডাক দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও হিন্দুত্ববাদের ব্র্যান্ড বয় যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মহারাষ্ট্রের বিদায়ী উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ যাকে প্রকাশ্যে সমর্থনও করেছেন। তা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে। এমনকী এই স্লোগান নিয়েই একমত নন এনডিএ নেতারাও। 

একদা কংগ্রেসের মুখ্যমন্ত্রী থেকে বর্তমানে বিজেপির সাংসদ হওয়া অশোক চহ্বান কিংবা এনসিপি নেতা ও রাজ্যের আরেক উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এই স্লোগান মহারাষ্ট্রের জন্য প্রযোজ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন। বরং তাঁদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'এক হ্যায় তো সেফ হ্যায়' স্লোগানটাই বেশি কার্যকরী মনে হচ্ছে। এই নিয়ে প্রকাশ্যে মুখও খুলতে দেখা গেছে তাঁদের।

গত অগাস্ট মাসে উত্তরপ্রদেশের জনসভায় প্রথম 'বাঁটেঙ্গে তো কাঁটেঙ্গে' স্লোগান তুলতে দেখা গিয়েছিল উত্তরপ্রদেশের ফায়ারব্র্যান্ড মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। হিন্দুত্ববাদীদের একজোট হয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ছিলেন। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন এসেও এই স্লোগান দিতে দেখা গেছে তাঁকে। কিন্তু, এই স্লোগান মহারাষ্ট্রের জন্য প্রযোজ্য নয় বলে সাফ জানিয়ে দিলেন বিজেপির সাংসদ ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বান থেকে শুরু করে এনসিপি পার্টির প্রধান তথা রাজ্যের বিদায়ী উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

শরদ পাওয়ারের ভাইপোর কথায়, "বাঁটেঙ্গে তো কাঁটেঙ্গে স্লোগানটা মহারাষ্ট্রের ক্ষেত্রে ঠিক নয় বলেই আমার ব্যক্তিগত মত। তার চেয়ে অনেক বেশি আকর্ষণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'এক হ্যায় তো সেফ হ্যায় স্লোগান'টি। তাঁর মতে, ভারত রক্ষা পাবে যদি এক থাকে। এপ্রসঙ্গে অজিত পাওয়ার বলেন," এক হ্যায় তো সেফ হ্যায় স্লোগানটার মধ্যে খারাপ কিছু নেই। এই নিয়ে কোনও সমালোচনা হতে পারে বলে আমার মনে হয় না। যদি আমরা একসঙ্গে থাকি তাহলে সবার ভালো হবে। 'বাঁটেঙ্গে তো কাঁটেঙ্গে'কথাটা ঠিক নয়। উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশের মানুষের চিন্তাভাবনা আলাদা। কিন্তু, এই ধরনের স্লোগান এখানে কাজ করবে না। আমার মতে, ওই স্লোগান মহারাষ্ট্রে কোনও গুরুত্ব পাবে না।"

একদা কংগ্রেসের মুখ্যমন্ত্রী থাকা বর্তমানের বিজেপি সাংসদ অশোক চহ্বানের মতে, "এই স্লোগানটি ভালো মানের ও যুক্তিযুক্ত নয় আর মানুষ এই কথাকে সমর্থন জানাবে না। সেই সঙ্গে ভোট জেহাদ বা ধর্মযুদ্ধ কথাটাও আমার কাছে গুরুত্বহীন মনে হয়েছে। কারণ বিজেপি ও শাসক জোট মহাযুতির নীতি হল দেশ ও মহারাষ্ট্রের উন্নয়ন। 'বাঁটেঙ্গে তো কাঁটেঙ্গে' স্লোগানের পিছনে কোনও যুক্তি নেই। নির্বাচনের সময় স্লোগান দেওয়া হয়। নির্দিষ্ট এই স্লোগানটি ভালো মানের নয় এবং আমি মনে করি মানুষ একে সমর্থন করবে। ব্যক্তিগতভাবে আমি এই ধরনের স্লোগানের পক্ষে নই। প্রতিটি রাজনৈতিক মানুষ প্রচুর চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন। কারও অনুভূতিতে আঘাত যেন না লাগে এটাও আমাদের দেখতে হবে।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sheikh Hasina: দিল্লিতে ১০০ দিন পার শেখ হাসিনার, বিপদে বরাবর পাশে পেয়েছেন ভারতকেই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget