এক্সপ্লোর

স্বাধীনতা দিবসের আগে সৌজন্য দেখিয়ে ৩০ জন ভারতীয় বন্দিকে মুক্তি পাকিস্তানের, একই পথে হেঁটে সাতজনকে ছাড়ল ভারত

নয়াদিল্লি ও ইসলামাবাদ: স্বাধীনতা দিবসের আগে সৌজন্য দেখিয়ে ২৭ জন মৎস্যজীবী সহ ৩০ জন ভারতীয় বন্দিকে মুক্তি দিল পাকিস্তান। পাল্টা সাতজন পাকিস্তানিকে মুক্তি দিল ভারত। শনিবার পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন ইমরান খান। তার আগে দু’দেশই সৌজন্যের পরিচয় দিল। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সাতজন পাকিস্তানি বন্দিকে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এর আগে ৭ অগাস্টও ১৪ জন পাকিস্তানি মৎস্যজীবীকে মুক্তি দিয়ে ফেরত পাঠানো হয়। মানবিকতার স্বার্থে পাকিস্তানের জেলে বন্দি ভারতীয় মৎস্যজীবী ও সাধারণ বন্দিদের দ্রুত মুক্তি এবং দেশে ফেরানোর উপর জোর দেওয়া হচ্ছে।’ ভারতীয় বন্দিদের মুক্তি দেওয়ার পর পাকিস্তানের বিদেশ দফতরের মুখপাত্র মহম্মদ ফয়সল এক বিবৃতিতে জানিয়েছেন, ‘পাকিস্তান মানবতার বিষয়টি নিয়ে রাজনীতি করতে চায় না। এই নীতীর সঙ্গে সঙ্গতি বজায় রেখেই ভারতীয় বন্দিদের মুক্তি দেওয়া হল। ১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের আগে মানবিকতার পরিচয় দেখানো হল। আমাদের আশা, ভারতও একইরকম সৌজন্য দেখিয়ে পাকিস্তানি বন্দিদের মুক্তি দেবে।’ গত মাসেই পাকিস্তানের সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে পেশ করা এক রিপোর্টে জানানো হয়েছে, ৪১৮ জন মৎস্যজীবী সহ ৪৭০ জন ভারতীয় বন্দি আছেন। তাঁদের মধ্যে ৩০ জনকে মুক্তি দেওয়া হল। ২৭ জন মৎস্যজীবী করাচির জেলে বন্দি ছিলেন। সেখান থেকে তাঁদের লাহৌরে পাঠানো হয়। এরপর ওয়াগা সীমান্ত দিয়ে তাঁদের ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সেরা শিরোনাম

Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget