এক্সপ্লোর

Neha Bora: মধ্যরাতে পুলিশি হেফাজত থেকে মুক্তি পেলেন নেহা বোরা, কিন্তু অভিজিৎ দীপকের বিরুদ্ধে কী ব্যবস্থা ?

CJP Protest: জ্ঞানেশ কুমার ইস্যুতে চলল স্লোগান-বিক্ষোভ। মান্ডি হাউসের কাছ থেকে পুলিশের হাতে আটক হলেন ছাত্র সংগঠন AISA-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা। পরবর্তীতে, আইনের ৬৫ ধারার অধীনে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর মধ্যরাতে তাঁকে মুক্তি দেওয়া হয়।

দিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ফের উত্তপ্ত দিল্লি। 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই এদিন দুপুরে অভিজিৎ দীপকের দিল্লির ঠিকানায় গিয়ে নোটিস ধরাল পুলিশ। পরে বাড়ি থেকে বেরোতেই তাঁকে আটক করল পুলিশ। টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হল নেহা বোরাকে। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয় সভাপতিকে ১৬ অক্টোবর আটক করলেও, দীর্ঘ সময় আটকে রাখতে পারেনি পুলিশ। আইনের ৬৫ ধারার অধীনে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর মধ্যরাতে তাঁকে মুক্তি দেওয়া হয়।

সকাল থেকে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল থেকে সন্ধে, সেন্ট্রাল পার্ককে কার্যত দুর্গ বানিয়ে রাখল দিল্লি পুলিশ। তবে তার মধ্যেও কয়েকটি জায়গায় তিরঙ্গা হাতে পৌঁছে গেলেন প্রতিবাদীরা। জ্ঞানেশ কুমার ইস্যুতে চলল স্লোগান-বিক্ষোভ। মান্ডি হাউসের কাছ থেকে পুলিশের হাতে আটক হলেন ছাত্র সংগঠন AISA-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা। আটকের পর নেহা জানান, ''এই লড়াই ভারতের গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। আমাদের টেনে হিঁচড়ে নিয়ে যান, তিহাড়ে (জেল) পাঠিয়ে দিন, আমাদের একজনের জায়গা নিয়ে ১০০ লোক দিল্লির রাস্তায় নেমে পড়বে। এই লড়াই কাউকে তিহাড়ে পাঠিয়ে থামানো যাবে না।''

অন্যদিকে, দিল্লিতে তিরঙ্গা মার্চের আগে পুলিশ ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি ডাকা হয়েছিল। ১৬ অক্টোবর কনট প্লেস এবং মান্ডি হাউস সহ দিল্লির বিভিন্ন এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবস্থা নেয় এবং প্রায় ১৫০ জনেরও বেশি লোককে আটক করে।

অভিজিৎ দীপককে কেন হেফাজতে নেয় পুলিশ ?

দিল্লি পুলিশ সুত্রে খবর, বিক্ষোভ শুরু হওয়ার আগে অভিজিৎ দীপকেকে দুটি নোটিশ দেওয়া হয়েছিল। পুলিশ নোটিশে তাঁকে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে মিছিল না করার নির্দেশ দেয়। পুলিশ জানায় যে, বিক্ষোভের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি এবং এই জায়গাটিতে আন্দোলন হলে সাধারণ মানুষ, দোকানদার ও গাড়ি চলাচলের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। এরপর শান্তিভঙ্গের আশঙ্কায় তাঁকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়। পুলিশ আরও জানায় যে, শান্তি বজায় রাখার জন্য দীপকেকে এর আগে ৫০,০০০ টাকার একটি শান্তিচুক্তিপত্র জমা দিতে বলা হয়েছিল। এরপর শনিবার নেহকে ছেড়ে দিলেও, অভিজিত্কে গ্রফতার করে দিল্লি পুলিশ। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Yogi Adityanath's Mother's Demise : শোকার্ত মুখে মায়ের মরদেহের সামনে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ, পোস্ট করলেন সমাজমাধ্যমে ; ফোন এল প্রধানমন্ত্রীর
Yogi Adityanath's Mother's Demise : শোকার্ত মুখে মায়ের মরদেহের সামনে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ, পোস্ট করলেন সমাজমাধ্যমে ; ফোন এল প্রধানমন্ত্রীর
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget