এক্সপ্লোর

Nepal Earthquake : বছরে বছরে নেপালে বহু মানুষের প্রাণ কেড়েছে ভূমিকম্প, এবার ক্ষয়ক্ষতি কেমন?

মঙ্গলবার ভোরে মধ্য নেপালের মাটি তীব্রভাবে কেঁপে ওঠে।  ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। এই ঘটনা নেপালের মানুষের মনে ফিরিয়ে দিয়েছে অতীতের একাধিক স্মৃতি।

সাতসকালে কেঁপে উঠল কলকাতা। আতঙ্কে ঘুম ভাঙল কলকাতা ও বাংলার বিভিন্ন জেলার। ভূমিকম্পের উৎসস্থল সেই নেপাল , যে দেশকে অতীতে বারবার ধ্বংসের মুখ দেখিয়েছে ভূকম্পন। তছনছ করেছে শহর থেকে গ্রাম।  প্রাণ কেড়ে নিয়েছে হাজার হাজারের। এবার ভূমিকম্পের ফলে তিব্বতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। সেই সঙ্গে কম্পনের অনুভূতি হল আরও ৫টি দেশে। 

মঙ্গলবার ভোরে মধ্য নেপালের মাটি তীব্রভাবে কেঁপে ওঠে।  ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। এই ঘটনা নেপালের মানুষের মনে ফিরিয়ে দিয়েছে অতীতের একাধিক স্মৃতি।  ২০১৫ সালের ২৫ এপ্রিল। ২০১৫ সালের এপ্রিল মাসে ভয়াবহ ভূমিকম্প হয় নেপালে। ভূমিকম্পের জেরে এভারেস্টেও তুষারধস নামে। সেই সময়ে মৃতের সংখ্যা ২হাজার ৪০০ ছাড়িয়েছিল। সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় কাঠমাণ্ডু, পোখরা-সহ নেপালের বিস্তীর্ণ এলাকা। কাঠমান্ডুর পরিচয় পাটন স্কোয়ার মন্দির ভেঙে চুরমার হয়ে যায়। ধ্বংস হয়ে যায় নেপালের একাধিক রাস্তা। নিশ্চিহ্ন হয়ে যায় বহু হাসপাতাল, বাড়ি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল চারিপাশ।  লক্ষ লক্ষ মানুষ হয়েছিলেন বাস্তুচ্যুত। বিধ্বস্ত নেপালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে বিভিন্ন দেশ। তবেই ক্ষত সারিয়ে ছন্দে ফিরতে সক্ষম হয়েছিল হিমালয়ের কোলের দেশ। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ভূমিকম্প বিশেষজ্ঞকে জানিয়েছেন, নেপাল হিমালয়ের সিসমিক অঞ্চলে অবস্থিত। তাই এই দেশ অত্যন্ত ভূমিকম্পপ্রবণ । আর তাই পাহাড়ি নেপালে বারবার ফিরে আসে ভূমিকম্প, বারবার ধ্বংস করে দিয়ে যায়  সুন্দর দেশকে। ২০১৬ সালে ফের ২৮ নভেম্বর কেঁপে উঠেছিল নেপালের রাজধানী। সেবার কাঠমান্ডু-সহ মধ্য ও পূর্ব নেপালের বিস্তীর্ণ এলাকায় প্রভাব পড়েছিল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫। 

এই বছর ২ আগেও ২০২৩ সালের নভেম্বর মাসে তীব্র ভূকম্পনে বড় ক্ষতির মুখোমুখি হয়েছিল নেপাল। সেবার বহু মানুষের প্রাণও কেড়ে নিয়েছিল ভূমিকম্প। মঙ্গলবার সকালে মাটি কেঁপে উঠতেই অতীতের অভিজ্ঞতা থেকে আতঙ্কিত হয়ে পড়েন নেপালের বাসিন্দারা। ২০২৩-এর নভেম্বরের শুরুতে ভূমিকম্পে মৃত্যু হয় ১২৮ জনের। আহত হন শতাধিক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক চার। ভেঙে পড়ে বহু বাড়ি। মৃত্যু হয় জাজারকোট জেলার নলগড় পুরসভার ডেপুটি মেয়রেরও।

এবার ভূমিকম্পের উৎসস্থল নেপাল লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে ।  কম্পনের তীব্রতা ছিল প্রবল। রিখটার স্কেলে ৭.১। নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টে ভূমিকম্পের প্রতিবেদনে এখনও পর্যন্ত অবশ্য কম্পনের জেরে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির তথ্য সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য নেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget