এক্সপ্লোর

Nepal Flash Flood: বিপর্যয়ের পাঁচ মাস আগেই সতর্কবার্তা, ভয়াবহ ভাবে গলছে হিমালয়ের হিমবাহ, প্রকাশ্যে দুই রিপোর্ট

Hindukush Himalaya: ১৯৭৫ সাল থেকে হিমবাহগুলির বরফের পুরুত্ব সর্বোচ্চ ২৭ মিটার পর্যন্ত কমেছে। ১৯৯০ থেকে ২০২০ সালের মধ্যে এই হিমবাহগুলির মোট আয়তন প্রায় ১২ শতাংশ এবং বরফের মজুত প্রায় ৯ শতাংশ কমেছে।

নয়া দিল্লি: নেপালের এই ভয়াবহ ঘটনার কয়েক মাস আগেই একটা সতর্কবার্তা দিয়েছিল ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (ICIMOD)-এর দুটি রিপোর্ট। সেখানে বলা হয়েছিল ঠিক কীভাবে হিমালয়ে পরিবেশগত পরিবর্তনের কারণে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে। এই রিপোর্টে বলা হয়েছিল হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের হিমবাহ দ্রুত গলতে শুরু করেছে। এবং ২০০০ সালের পর সেই ক্ষয়ের হার আরও বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

আরও পড়ুন: ২০ বছরে ক্ষতি হতে পারে ১০ লক্ষের বেশি, জানেন রেগুলার নাকি ডাইরেক্ট, কোন প্ল্যান সঠিক?

ICIMOD-এর রিপোর্ট অনুযায়ী, ১৯৭৫ সাল থেকে হিমবাহগুলির বরফের পুরুত্ব সর্বোচ্চ ২৭ মিটার পর্যন্ত কমেছে। ১৯৯০ থেকে ২০২০ সালের মধ্যে হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের হিমবাহগুলির মোট আয়তন প্রায় ১২ শতাংশ এবং আনুমানিক বরফের মজুত ৯ শতাংশ কমেছে। এই যে পরিবর্তন দেখা গিয়েছে তা হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের হিমবাহার বরফ গলা জলের উপর নির্ভরশীল প্রায় ২০০ কোটি মানুষের জন্য প্রচণ্ডই উদ্বেগের।

নেপালে সাম্প্রতিক আকস্মিক বন্যায় ৩০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। বন্যার সঠিক কারণ এখনও স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না। তবে বিজ্ঞানী ও গবেষকদের একাংশের মতে, একাধিক কারণ এর সঙ্গে যুক্ত থাকতে পারে। তার মধ্যে বিশেষভাবে উদ্বেগের বিষয় হল, ৪ হাজার মিটার বা তার বেশি উচ্চতায় যেখানে আগে তুষারপাত হত, সেখানে এখন বৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন: জুড়েছে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, মাত্র ১ বছরে এই কাজ শেষ করেছে ভারতে তৈরি টানেল বোরিং মেশিন

ICIMOD-এর গবেষকরা খতিয়ে দেখছেন, উচ্চ পার্বত্য এলাকায় বরফ ও পাথরের ধস থেকে বন্যার সূত্রপাত হয়েছিল কি না। বিপুল পরিমাণ বরফ ও পাথরের ধ্বংসাবশেষ লেন্দে খোলা নদীতে গিয়ে পড়ার পরই আকস্মিক জলস্রোত তৈরি হয়ে থাকতে পারে।

ICIMOD-এর মতে, হিন্দুকুশ হিমালয়ে মেরু অঞ্চলের বাইরে বিশ্বের সবচেয়ে বেশি বরফ রয়েছে। সেখানে ৬৩,৭০০-র বেশি হিমবাহ ৫৫ হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে রয়েছে। এগুলি এশিয়ার ১০টি প্রধান নদীর উৎস এবং কোটি কোটি মানুষের খাদ্য, জল, শক্তি ও জীবিকার সঙ্গে যুক্ত।

তবে রিপোর্টে পর্যবেক্ষণের ঘাটতির কথাও বলা হয়েছে। ৩৮টি পর্যবেক্ষণ করা হিমবাহের মধ্যে মাত্র সাতটি হিমবাহ কিন্তু বিশ্ব হিমবাহ পর্যবেক্ষণ সংস্থার মানদণ্ড পূরণ করেছে। করাকোরাম, সিকিম, জান্স্কর ও ভুটানের মতো গুরুত্বপূর্ণ হিমবাহ অঞ্চল এখনও কিন্তু পর্যবেক্ষণের বাইরে রয়েছে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget