এক্সপ্লোর

Nepal News: 'যেটা পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমারে বারবার হয়, নেপাল সেটা চাইছে না', যে ভূমিকা নিলেন সেনাপ্রধান...

Nepal Protest: ছাত্র-যুবর বিক্ষোভ কীভাবে সেনা এবং পুলিশকে পিছু হঠতে এবং শাসককে চেয়ার ছেড়ে পালাতে বাধ্য় করতে পারে তা দেখিয়ে দিল নেপাল।

সত্য়জিৎ বৈদ্য় ও সন্দীপ সরকার, কলকাতা : বুলেট দিয়েও দমানো গেল না বিদ্রোহ। বরং নেপালে ছাত্র-যুবর আন্দোলনের সামনে নতিস্বীকার করল সেনা এবং পুলিশও। সূত্রের খবর, আন্দোলনের চেহারা দেখে প্রধানমন্ত্রী পদ থেকে কে পি ওলি-কে সরে যাওয়ার পরামর্শ দেন খোদ সেনাপ্রধানই। কে পি ওলি আরও সেনা নামাতে বললে সেনাপ্রধান পরিষ্কার বলে দেন, আপনি সরে দাঁড়ালে তবেই বাহিনী রাস্তায় নামবে।

বিদ্রোহের কাছে হার মানল বুলেট। গণবিদ্রোহের ঝড়ই উল্টে দিল নেপালের গদি। ছাত্র-যুবর বিক্ষোভ কীভাবে সেনা এবং পুলিশকে পিছু হঠতে এবং শাসককে চেয়ার ছেড়ে পালাতে বাধ্য় করতে পারে তা দেখিয়ে দিল নেপাল।

সোমবার থেকে পুলিশকে কাজে লাগিয়ে নেপালে ছাত্র-যুবর বিক্ষোভে লাগাম টানার চেষ্টা করেছিলেন সদ্য় প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি ওলি। কিন্তু, Gen-Z র বিদ্রোহের ঝড় দেখে সেই সেনাই অবস্থান বদলাতে বাধ্য় হল। সূত্রের খবর, খোদ সেনাপ্রধানই কে পি ওলি-কে পরামর্শ দেন, প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দিতে।

এ প্রসঙ্গে ব্রিগেডিয়ার দেবাশিস দাস (অবসরপ্রাপ্ত) বলেন, "সেনাবাহিনীর খুব সোজা কাজ হচ্ছে যে, নিজেরাই রাজনীতিতে ঢুকে যাও এবং নিজেরাই রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হয়ে যাও, যেটা পাকিস্তানে হয় বারবার। যেটা বাংলাদেশে হয় বারবার, যেটা মায়ানমারে হয় বহুবার। কিন্তু সেখানে আমরা দেখছি, নেপালে সেটা চাইছে না। নেপালের সেনবাহিনী রাজনৈতিক সমাধান চাইছে এবং ততক্ষণ অবধি সামাল দেওয়ার চেষ্টা করছে।"

দুর্নীতি ধামাচাপা দিতে, প্রথমে ২৬টা সোশাল মিডিয়া নিষিদ্ধ করেছিল নেপালের ওলি-সরকার। তা নিয়ে ছাত্র-যুবর বিদ্রোহে সোমবার কাঠমাণ্ডু যখন কুরুক্ষেত্র, তখনও আন্দোলন দমন করতে সরকার ব্যাপক দমনপীড়ন চালায়। পুলিশ গুলি চালায়। তাতে মৃত্যু হয় একাধিক তরুণ আন্দোলনকারীর। কিন্তু, তাতে আন্দোলনের আঁচ এতটুকু কমেনি। বরং তা কয়েকগুণ বেড়ে যায়। প্রবল চাপের মুখে রাতেই ওলি সরকার সোশাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য় হয়। কিন্তু, ততক্ষণে ক্ষোভের আগুন দাউদাউ করে জ্বলতে শুরু করেছে। প্রধানমন্ত্রী কে পি ওলির পদত্য়াগের দাবিতে গর্জে উঠেছে কাঠমাণ্ড। এমনকী, বিদ্রোহের ঝাঁঝ দেখে ঘুরে যায় পুলিশ এবং সেনাও। 

সূত্রের খবর, ইস্তফা দেওয়ার আগে শেষ চেষ্টা হিসেবে সেনাপ্রধান অশোক রাজ সিগডেলের কাছে সাহায্য় চান প্রধানমন্ত্রী ওলি। পরিস্থিতি সামাল দিতে আরও সেনা নামাতে বলেন তিনি। এমনকী দেশত্যাগের জন্যও সেনাপ্রধানের কাছে তিনি কাতর অনুরোধ জানান বলে সূত্রের খবর। সূত্রের খবর, তখনই সেনাপ্রধান তাঁকে ইস্তফা দেওয়ার পরামর্শ দেন। সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দেন যে, ওলি ক্ষমতা থেকে সরে দাঁড়ালে তবেই বাহিনী রাস্তায় নামবে। 

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমনকল্য়াণ লাহিড়ি বলেন, "সেনাবাহিনী পর্যন্ত বুঝতে পেরেছে যে পরিস্থিতি নেপালে হচ্ছে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আর যাতে রক্তক্ষয় না হয় নেপালের মাটিতে, সেজন্য তারা বাধ্য করেছে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে।"

বিপাকে পড়ে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে নিজের সরকারি বাসভবন থেকে হেলিকপ্টারে অজ্ঞাত স্থানের উদ্দেশে উড়ে যান কে পি ওলি। কিন্তু তিনি কোথায় গেছেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কোনও সূত্র মারফত দাবি করা হচ্ছে, বেসরকারি হিমালয় এয়ারলাইন্সের বিমানে ওলি দুবাই পালিয়ে যেতে পারেন। যদিও, এ বিষয়ে সরকারের তরফে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget