এক্সপ্লোর

Nepal News: নেপালের প্রথম বিমান হাইজ্যাকে জড়িত ছিলেন সুশীলা কার্কির স্বামী, বলিউডের বিখ্যাত অভিনেত্রী-সহ ১৯ জন ছিলেন যাত্রী !

Nepal Plane Hijack: ১৯৭৩ সালে রাজা মহেন্দ্রর শাসনকালে, নেপালের প্রথম বিমান হাইজ্যাকিংয়ের ঘটনায় জড়িত ছিলেন সুবেদি।

কাঠমাণ্ডু : কেপি শর্মা ওলির জায়গায় নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ভেসে উঠেছে সুশীলা কার্কির নাম। পদত্যাগী প্রধানমন্ত্রী ওলিই তাঁকে দেশের প্রধান বিচারপতি হিসাবে বেছে নিয়েছিলেন। যার জেরে ২০১৬ সালের ১১ জুলাই নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি হন সুশীলা কার্কি। নেপালের বিচার-ব্যবস্থায় এক নির্ভীক মুখ হিসাবে উঠে আসেন তিনি। প্রধান বিচারপতি হিসাবে এক বছরের মেয়াদে, দেশের কিছু মন্ত্রী এবং আমলার বিরুদ্ধে উল্লেখযোগ্য কিছু রায় ঘোষণা করেছিলেন। তবে, কার্কির জীবনের একটি অন্য দিক হল তাঁর স্বামী দুর্গা প্রসাদ সুবেদির অতীত। যিনি নেপালের প্রথম এবং একমাত্র বিমান হাইজ্যাকের ঘটনায় জড়িত ছিলেন। যে বিমানে ছিলেন সেই সময়ের বলিউডের বিখ্যাত অভিনেত্রী মালা সিনহা। সেই সময় নেপালি কংগ্রেসের যুব নেতা ছিলেন সুবেদি।

১৯৭৩ সালে রাজা মহেন্দ্রর শাসনকালে, নেপালের প্রথম বিমান হাইজ্যাকিংয়ের ঘটনায় জড়িত ছিলেন সুবেদি। বিরাটনগর থেকে কাঠমাণ্ডুগামী রয়্যাল নেপাল এয়ারলাইনের সেই বিমান হাইজ্যাক করা হয়েছিল ১৯৭৩ সালের ১০ জুন। তাতে ১৯ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ছিলেন বলিউডের অভিনেত্রী মালা সিনহা। যদিও, এই হাইজ্যাকের পিছনে কারণ ছিল, বিরাটনগরের ব্যাঙ্ক থেকে ৩০ লক্ষ টাকা সরানো হচ্ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার পরিকল্পনায় এই ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের তহবিল সংগ্রহ করা। সেই সময় সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া সুবেদি ছিলেন কৈরালার ঘনিষ্ঠ সহযোগীদের একজন। বিমানটিকে বিহারের ফোর্বসগঞ্জে অবতরণ করতে বাধ্য করা হয় এবং পরে গাড়িতে করে টাকা দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হয়। সুবেদি এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যান্যদের পরে মুম্বাইতে গ্রেফতার করা হয় এবং দুই বছরের জন্য জেল খাটানো হয়। ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় তাঁদের মুক্তি দেওয়া হয়েছিল।

আজই নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তার ঘোষণা হতে পারে। নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কির হাতে যেতে পারে দেশের দায়িত্ব। সুশীলা কার্কিকে সমর্থন জানিয়েছেন কাঠমাণ্ডুর মেয়র বালেন শা। সূত্রের খবর, নেপালে অন্তর্বতী সরকারের মেয়াদ হবে ৬ মাস। দায়িত্ব নিতে তৈরি বলে জানিয়েছেন সুশীলা কার্কি। আজ জেন Z-র বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবেন তিনি। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সেনার মধ্যস্থতায় রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের সঙ্গেও বৈঠক হওয়ার কথা আন্দোলনকারীদের।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget