এক্সপ্লোর

Netaji Subhas Chandra Bose: ইন্ডিয়া গেটে বসছে নেতাজির স্ট্যাচু, ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী

২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মদিনে ইন্ডিয়া গেটে তাঁর মূর্তির উদ্বোধন।গ্র্যানাইটের তৈরি মূর্তির উদ্বোধন করা হবে।যতদিন মূর্তির কাজ শেষ হয়, ততদিন হলোগ্রাম স্ট্যাচু থাকবে ওই জায়গায়।জানালেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: এবার দিল্লির ইন্ডিয়া গেটে (India Gate) বসছে নেতাজির (Netaji Subhas Chandra Bose) স্ট্যাচু। ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিনে ইন্ডিয়া গেটে গ্র্যানাইটে তৈরি তাঁর মূর্তির উদ্বোধন করা হবে। ভারত কতটা ঋণী, তা প্রমাণ করবে এই মূর্তি। যতদিন না মূর্তির কাজ শেষ হয়, ততদিন হলোগ্রাম স্ট্যাচু থাকবে ওই জায়গায়। ২৩ জানুয়ারি সেই হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধন হবে। ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।  সরকারি সূত্রে খবর, ১৯৬৮ সালে ইন্ডিয়া গেট থেকে রাজা পঞ্চম জর্জের মূর্তিটি সরিয়ে নেওয়া হয়। এবার সেই জায়গাতেই বসছে ২৮ ফুট উঁচু ও ৬ ফুট দৈর্ঘ্যের নেতাজি মূর্তি।  

 

এবিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “নেতাজির স্ট্যাচু বসানোর এটা আনন্দের বিষয়। যে যেখানে নেতাজিকে শ্রদ্ধা জানাতে যা পদক্ষেপ নেবেন দেশপ্রেমিক বাঙালি হিসেবে তা সমর্থন করি। তাহলে নেতাজির ট্যাবলো বাতিল করছেন কেন? নেতাজিকে সমর্থন জানাচ্ছেন অথচ অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দিচ্ছেন কেন?’’  তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি যেখানে বসানো হবে তাঁকে স্বাগত জানাব। কিন্তু তাঁর সঙ্গে এক্ষেত্রে সংযোজন থাকবে কে বসাচ্ছেন এবং কেন বসাচ্ছেন? প্রকৃত শ্রদ্ধা জানাতে কী করা দরকার এবং কী করা হচ্ছে? ট্যাবলো এবং বাংলাকে অপমান করা হয়েছে। তাঁর মুখরক্ষার জন্য নেতাজিকে সামনে রাখছেন, কিন্তু বাংলাকে বাদ দেওয়া হচ্ছে। নেতাজির অন্তর্ধান রহস্য সমাধানে কোন পদক্ষেপ নিচ্ছেন নরেন্দ্র মোদি?’’

এদিকে নিভতে চলেছে দিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। সেই অগ্নিশিখা নিয়ে গিয়ে মিলিয়ে দেওয়া হবে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে, দাবি সরকার পক্ষের। ১৯৭১-এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাদের স্মৃতিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অমর জওয়ান জ্যোতি স্মৃতিসৌধের উদ্বোধন করেন। ৫০ বছর পর, মোদি সরকারের আমলে নিভতে চলেছে ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা। সমালোচনায় সরব রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদের ট্যুইট, ভারতীয় সেনাদের বীরত্বের নিদর্শন হিসেবে যে অনির্বাণ শিখা এতদিন জ্বলছিল, তা এবার নিভতে চলেছে। এটা দুঃখজনক। কিছু মানুষ দেশাত্মবোধ ও আত্মত্যাগের মানে বোঝেন না। কোনও সমস্যা নেই। আমরা আবার অমর জওয়ান জ্যোতি জ্বালাব।

আরও পড়ুন: Amar Jawan Jyoti: নিভছে না, দু’টি শিখা মিলিয়ে দেওয়া হচ্ছে, ‘অমর জওয়ান জ্যোতি’ নিয়ে ব্যাখ্যা কেন্দ্রের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Typhoon Dolphin : রাক্ষুসে গতি, ভয়ঙ্কর তীব্রতা, সর্বশক্তি নিয়ে চিনের স্থলভাগে আছড়ে পড়ল টাইফুন 'ডলফিন'
রাক্ষুসে গতি, ভয়ঙ্কর তীব্রতা, সর্বশক্তি নিয়ে চিনের স্থলভাগে আছড়ে পড়ল টাইফুন 'ডলফিন'
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget