এক্সপ্লোর

New Barrackpore Fire:এখনও নিয়ন্ত্রণে আসেনি নিউ ব্যারাকপুরর কারখানার আগুন, হদিশ মেলেনি চার নিখোঁজ শ্রমিকের

বুধবার রাত ৩টে নাগাদ উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের তালবান্দা শিল্পতালুকের এই কারখানা ও গুদামে আগুন লাগে। তিনতলা বাড়িটির একদিকের অংশে গেঞ্জির কারখানা।  অন্য একটি অংশে তিনতলা জুড়ে ছিল গুদাম।

উত্তর ২৪ পরগনা: ২৯ ঘণ্টা পেরিয়ে গেলেও নিউ ব্যারাকপুরের কারখানার আগুন এখনও পুরোপুরি নেভেনি।  আজ সকালেও দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। কারখানার নিখোঁজ চার শ্রমিকেরও এখনও হদিশ মেলেনি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে দমকলকর্মীরা কারখানার ভিতরে গিয়ে শ্রমিকদের খোঁজ করবেন বলে সূত্রের খবর।  বুধবার রাত ৩টে নাগাদ উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের তালবান্দা শিল্পতালুকের এই কারখানা ও গুদামে আগুন লাগে। তিনতলা বাড়িটির একদিকের অংশে গেঞ্জির কারখানা।  অন্য একটি অংশে তিনতলা জুড়ে ছিল গুদাম। স্থানীয় সূত্রে খবর, গুদামে ওষুধ ছাড়াও স্যানিটাইজার, অ্যান্টিসেপটিক, ডায়পারের মতো দাহ্যবস্তু মজুত ছিল।তার থেকেই আগুন এতটা ভয়াবহ চেহারা নিয়েছে বলে মনে করছে দমকল।   আগ্নের গ্রাসে চলে গিয়েছে তিনতলা কারখানা ও গুদাম। রাত থেকে বিকেল...বিকেল থেকে রাত....। রাত থেকে সকাল। ঘণ্টার পর ঘণ্টা লড়াই চালাচ্ছেন দমকলকর্মীরা।আগুন নেভাতে কাজে লাগানো হয়  রোবটও।কিন্তু, তারপরেও কারখানার কয়েকজন কর্মীর মৃত্যুর আশঙ্কা। 
বুধবার রাত তখন তিনটে।উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যরাকপুর থানার তালবান্দা শিল্পতালুকের এই কারখানা ও গুদামে আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, তখন কারখানার মধ্যে চার জন শ্রমিক ছিলেন। 
তিন তলা বাড়িটির, একদিকের অংশে ছিল গেঞ্জির কারখানা। অন্য একটি অংশে তিনতলা জুড়ে ছিল গুদাম। স্থানীয় সূত্রে খবর, এই গুদামে ওষুধ ছাড়াও, স্যানিটাইজার, অ্যান্টিসেপ্টিক, ডায়পারের মতো দাহ্য বস্তু মজুত করা ছিল। আর তাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করছে দমকল বিভাগ। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। কিন্তু, ততক্ষণেই আগুন ভয়ঙ্কর আকার নেয়। কারখানার কয়েকটি লোহার গেট কাটা হয়। কিন্তু আগুনের হলকায়, ভিতরে ঢুকতে পারেননি দমকলকর্মীরা। 
আগুন নেভাতে যেখানে দমকলকর্মীরা পৌঁছতে পারবেন না, সেখানে পৌঁছনোর জন্য দমকল বিভাগ রোবট কিনেছে। এখানে আগুন নেভাতে আনা হয় সেই রোবট। কিন্তু আগুন এতটাই ভয়াবহ রূপ নেয়, যে বিকল হওয়ার আশঙ্কায়, রোবটকেও ভিতরে পাঠানোর সাহস পানননি দমকলকর্মীরা। বাইরে থেকেই সেটাকে কাজে লাগানো হয়। 
রাত থেকেই আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান দমকলকর্মীরা। কিন্তু, বেলা যত গড়াতে থাকে, তিন তলা বাড়িটায় ততই ছড়িয়ে পড়তে থাকে আগুন।ধোঁয়া বের করে আগুন নেভানোর কাজে গতি আনতে, শেষপর্যন্ত বুলডোজার দিয়ে কারখানার পিছনের দেওয়াল ভাঙা হয়। সেই বুলডোজারের উপরে দাঁড়িয়েই আগুন নেভাতে থাকেন দমকলকর্মীরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
ABP Ananda Top 10, 31 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 31 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget