এক্সপ্লোর

Covid Subvariant In Kerala: করোনার নয়া সাব ভ্যারিয়্যান্টে আক্রান্তের হদিস কেরলে

India Corona Update:করোনার নতুন সাব-ভ্যারিয়্যান্ট নিয়ে রক্তচাপ বাড়ল কেরলে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, গত ৮ ডিসেম্বর নভেল করোনাভাইরাসের JN.1 সাব ভ্যারিয়্যান্টে আক্রান্ত এক বৃদ্ধার খোঁজ মেলে।

কলকাতা: করোনার নতুন সাব-ভ্যারিয়্যান্ট নিয়ে রক্তচাপ বাড়ল কেরলে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, গত ৮ ডিসেম্বর নভেল করোনাভাইরাসের JN.1 সাব ভ্যারিয়্যান্টে আক্রান্ত এক বৃদ্ধার খোঁজ মেলে। ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুস্থতা ছিল ৭৯ বছরের ওই বৃদ্ধার। ১৮ নভেম্বর আরটি-পিসিআর পরীক্ষা করা হয়। তখনই ধরা পড়ে কোভিড-১৯-র  JN.1 সাব ভ্যারিয়্যান্টে আক্রান্ত ওই বৃদ্ধা। গত সেপ্টেম্বরে, আমেরিকায় প্রথম এই সাব ভ্যারিয়্যান্টে আক্রান্ত ব্যক্তির হদিশ পাওয়া গিয়েছিল। আদতে 'BA.2.86' ভ্যারিয়্যান্টটির উত্তরসূরি এটি, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

কী জানা গেল?
সূত্রের খবর, কেরলের ওই বাসিন্দার আগেও এক ভারতীয়ের দেহে ওই সাব ভ্যারিয়্যান্টের খোঁজ পাওয়া গিয়েছিল। আদতে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির বাসিন্দা, গত ২৫ অক্টোবর সিঙ্গাপুর গিয়েছিলেন। তবে তার পর থেকে তিরুচিরাপল্লি বা তামিলনাড়ুর অন্য কোথাও সংক্রমণের বাড়বাড়ন্ত হয়েছে বলে জানা যায়নি। সাব ভ্যারিয়্য়ান্টে আক্রান্ত কেরলের ওই বাসিন্দা যেখানে থাকেন, সেই এলাকায় ইতিমধ্য়ে নজরদারি চালাচ্ছে India SARS-CoV-2 Genomics Consortium বা INSACOG। তার প্রধান, এন কে অরোরা সংবাদসংস্থা এএনআই কে বলেন, 'ভারতে কড়া নজরদারি চলছে। তাই হাসপাতালে ভর্তি হওয়া বা অসুস্থতার বাড়াবাড়ি কোনওটিই এখনও পর্যন্ত হয়নি।'
যদিও ডাক্তারদের অন্য একটি অংশের মতে, প্রায় মাসসাতেক পর ফের এ দেশে করোনা-সংক্রমণের ঘটনা বাড়ছে। কেরলেও কোভিড-১৯ আক্রান্তের হদিস পাওয়া যাচ্ছে। তবে তাঁদের অসুস্থতার তীব্রতা আগের মতোই, জানাচ্ছেন ডাক্তাররা। 

আর যা...
জিনোম সিকোয়েন্সিং করে দেখা যাচ্ছে, গত এপ্রিল পর্যন্ত 'XBB' উপগোষ্ঠীর ভাইরাল স্ট্রেনই মূলত দাপট দেখিয়েছে। ডিসেম্বরের জিনোম সিকোয়েন্সিয়ের রিপোর্ট এখনও আসছে। তবে আপাতত যা দেখা যাচ্ছে, তাতে কেরলে JN.1 সাব ভ্যারিয়্যান্টে আক্রান্তের সংখ্যাই বেশি। বিশেষজ্ঞদের কারও কারও মতে, এই স্ট্রেন দ্রুত ছড়াতে পারে। 'XBB' উপগোষ্ঠীর থেকে বেশ কিছুটা আলাদা এটি। ফলে অতীতে 'XBB' উপগোষ্ঠীর স্ট্রেনে আক্রান্ত হয়ে থাকলেও ফের এই স্ট্রেন হামলা চালাতে পারে, আশঙ্কা ডাক্তারদের একাংশের। পশ্চিমি দেশগুলিতে ইতিমধ্যে এই সংক্রমণ মাথাচাড়া দিয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত চিনে JN.1 সাব ভ্যারিয়্যান্টে আক্রান্তের সংখ্য়া ছিল ৭। আন্তর্জাতিক সফরে বাধা না থাকায় ভারতের সঙ্গে বিভিন্ন দেশের দৃঢ় যোগাযোগ রয়েছে। সে দিক থেকে এই সংক্রমণ এ দেশেও মাথাচাড়া দেওয়ার আশঙ্কা থেকেই যায়, মনে করছেন ডাক্তারদের একটি অংশ। তবে অন্য অংশের মতে, একেবারে হালে যে প্রতিষেধক ব্যবহার করা হচ্ছে তা ঠিকঠাক নেওয়া থাকলে এই সাব ভ্যারিয়্যান্ট থেকে সুরক্ষা প্রায় নিশ্চিত।

আরও পড়ুন:মহারাষ্ট্র-তেলঙ্গানায় বাড়ছে 'মাম্পস'-র দাপট, খুদে সদস্যকে সংক্রমণ থেকে বাঁচাবেন কী ভাবে?

  

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Delhi Police : এবার রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর বিরুদ্ধে FIR দিল্লি পুলিশের
এবার রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর বিরুদ্ধে FIR দিল্লি পুলিশের
Abhijeet Dipke : 'রাহুল গান্ধীকে জোরপূর্বক আটক', সোশ্যাল মিডিয়ায় বড় মন্তব্য অভিজিৎ দীপকের
'রাহুল গান্ধীকে জোরপূর্বক আটক', সোশ্যাল মিডিয়ায় বড় মন্তব্য অভিজিৎ দীপকের
Nepal Landslide : ফের প্রকৃতির তাণ্ডব নেপালে ! পরপর ধস, ভাঙছে রাস্তা, বড় সতর্কতা জারি
ফের প্রকৃতির তাণ্ডব নেপালে ! পরপর ধস, ভাঙছে রাস্তা, বড় সতর্কতা জারি
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget