এক্সপ্লোর

Delhi News: নয়াদিল্লি স্টেশনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ! ছুটল বোম্ব স্কোয়াড, দমকল

Delhi Fire Services : দিল্লি দমকলের একটি ইঞ্জিনও চলে আসে ঘটনাস্থলে। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে আধিকারিকদের সূত্রের খবর। 

নয়াদিল্লি : পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকরা যখন বৈসরন উপত্যকার স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করছিলেন, সেই সময়ই অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে নিরীহ হিন্দু পর্যটকদের খুন করা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা। এই আবহে এবার নয়াদিল্লি রেলস্টেশনের একটি গেটের কাছে পরিত্যক্ত ব্যাগ উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেল। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যায় বোম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। সরকারি সূত্রে খবর। দিল্লি দমকলের একটি ইঞ্জিনও চলে আসে ঘটনাস্থলে। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে আধিকারিকদের সূত্রের খবর। 

এক দমকল আধিকারিক বলেন, "সকাল ৭টা ৫৫ মিনিট নাগাদ আমাদের কাছে একটা ফোন আসে যে, নয়াদিল্লি স্টেশনের ৮ নম্বর গেটে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগ ঘিরে সন্দেহ দানা বাঁধে এবং আমরা দমকলের একটা ইঞ্জিন নিয়ে ছুটে আসি।" তবে, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু চোখে পড়েনি। তল্লাশি অভিযান চলছে। দমকল আধিকারিক জানান, বোম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে হাজির রয়েছে। 

কয়েক মাস আগে দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবনে বোমাতঙ্ক ছড়ায়। হাই প্রোফাইল এলাকায় বোমাতঙ্ক। পাঁচিল টপকে বঙ্গভবনের ভিতরে ছোড়া হয় সন্দেহজনক দুটি বস্তু। বোমার মতো দেখতে ওই দুটি বস্তু ঘিরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক খবর দেন দিল্লি পুলিশকে। দিল্লি গেলে যেখানে ওঠেন মুখ্যমন্ত্রী, সেখানেই বোমাতঙ্ক ! দিল্লি পুলিশ থেকে এসে পৌঁছয় বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড। গোটা চত্বর পরীক্ষা করে, সন্দেহজনক বস্তু দুটিকে নিয়ে যায় দিল্লি পুলিশের টিম। বঙ্গভবনের চারদিকে বিভিন্ন বিদেশি দূতাবাস। আছে একাধিক হাই কমিশনের অফিস। সেই সময় চলছিল সংসদের অধিবেশন। VVIP-দের আনাগোনা থাকে এই সমস্ত এলাকায়। ফলে এই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বঙ্গভবনের পিছন দিকে, যেখান থেকে সন্দেহজনক বস্তু দুটি ছোড়া হয়, সেখানে তল্লাশি চলে ।

গত এপ্রিলের শুরুতেই কলকাতার জাদুঘরে বোমাতঙ্ক ছড়ায়, ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। জাদুঘরে বোমা রাখা আছে বলে ইমেলে হুমকি আসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ ও বম্ব স্কোয়াড। প্রতিটি জায়গায় স্নিফার ডগ নিয়ে তল্লাশি চলে। জাদুঘরের ডিরেক্টর জানান, ৩০ মার্চ ইন্ডিয়ান মিউজিয়ামের অফিশিয়াল ইমেল আইডি-তে একটা মেল আসে। এবং মেলে হুমকি দেওয়া হয় যে 'ইন্ডিয়ান মিউজিয়ামকে, উড়িয়ে দেওয়া হবে।'

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget