এক্সপ্লোর

Train Accident: চলন্ত ট্রেনে খুলে গেল ইঞ্জিনের ব্যাটারি, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা নিউ জলপাইগুড়ি-চেন্নাই এক্সপ্রেসের

Rail News: ২০২২ এর জানুয়ারিতে ময়নাগুড়িতে এভাবেই লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ১২টি কামরা। মৃত্যু হয় বেশ কয়েকজনের।

সুনীত হালদার, হওড়া : অল্পের জন্য রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন। কোনও রকমে বড়সড় দুর্ঘটনা এড়াল নিউ জলপাইগুড়ি-চেন্নাই এক্সপ্রেস। ওড়িশার সাবিরা হল্টের কাছে খুলে গেল ইঞ্জিনের ব্যাটারি। New Jalpaiguri Chennai Express

কী ঘটনা ?

ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। তারপরেও ট্রেন দুর্ঘটনার খবর সামনে এসেছে। এবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল নিউ জলপাইগুড়ি-চেন্নাই এক্সপ্রেস। আজ দুপুরে ট্রেনটি যখন নিউ জলপাইগুড়ি থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল, সেই সময় ওড়িশার একটি স্টেশনে আপলাইনে ট্রেনটি দাঁড়িয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, ইঞ্জিনের ব্যাটারি খুলে যাওয়ার কারণেই এই বিপত্তি। তাই ঘণ্টা দুয়েক ধরে আপলাইনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। রেল সূত্রে খবর, লোকো ইঞ্জিনে ব্যাটারি লাগাতে এখনও বেশ কিছুটা সময় লাগবে । তারপরই ট্রেনটা আবার রওনা দেবে।

এদিকে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, এদিন নিউ জলপাইগুড়ি থেকে চেন্নাই যাওয়ার পথে বালাসোর লাগোয়া সোরো এবং মারকোনার মাঝে এই ঘটনাটি ঘটেছে। ট্রেনের লোকো পাইলট বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ট্রেনটিকে থামিয়ে দেন। তবে গাড়ির গতি যথেষ্ট ছিল বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর। বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে রেলের আধিকারিকরা জানিয়েছেন। দুপুর পৌনে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছান। মনে করা হচ্ছে, যেভাবে ইঞ্জিনের নীচের একাংশ খুলে গিয়েছিল তাতে লাইনচ্যুত হয়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। ২০২২ এর জানুয়ারিতে ময়নাগুড়িতে এভাবেই লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ১২টি কামরা। মৃত্যু হয় বেশ কয়েকজনের।

এদিকে হাওড়া বর্ধমান কর্ড লাইনে ফাটল দেখা গেছে। হঠাৎ বিকট শব্দ শোনা যায় গতকাল। ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় ট্রেন। হতাহতের কোনও খবর নেই। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। 

রেল সূত্রে খবর, বেলমুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় লাইনে ফাটল দেখা যায়। ১২৫০৯ আপ ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস হাওড়া বর্ধমান কর্ড লাইন দিয়ে যাওয়ার সময় বেলমুড়ি রেলগেট সংলগ্ন এলাকায় একটি বিকট শব্দ হয়। তারপরেই ট্রেনটি ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়। গেট ম্যান গিয়ে দেখেন লাইনে ফাটল হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে স্টেশনে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই রেলকর্মীরা এসে ফাটল মেরামতি কাজ শুরু করেন। এক ঘণ্টা পর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় গন্তব্যের দিকে রওনা দেয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget