এক্সপ্লোর

New Parliament Building: ‘নিজের রাজ্যাভিষেক ভেবে বসেছেন’, সরাসরি মোদিকে কটাক্ষ রাহুলের

Rahul Gandhi: রবিবার নয়া সংসদভবনের উদ্বোধন করেছেন মোদি। হোম-যজ্ঞ, পুজো, আরতি সেরে ‘সেঙ্গল’ হাতে নেন প্রথমে। তার পর লোকসভায় তার প্রতিষ্ঠা করেন।

নয়াদিল্লি: নয়া সংসদভবনের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব সকাল থেকে। রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয়, সেই অনুষ্ঠান আগেই বয়কট করেছে কংগ্রেস। নয়া সংসদভবনের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে এ বার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)।  গণতন্ত্রের পীঠস্থানের উদ্বোধনকে প্রধানমন্ত্রী রাজ্যাভিষে ভাবছেন বলে তোপ দাগলেন রাহুল (New Parliament Building)।

ট্যুইটারে প্রধানমন্ত্রীর উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন রাহুল

রবিবার নয়া সংসদভবনের উদ্বোধন করেছেন মোদি। হোম-যজ্ঞ, পুজো, আরতি সেরে ‘সেঙ্গল’ হাতে নেন প্রথমে। তার পর লোকসভায় তার প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় দফার অনুষ্ঠানে আবার দীর্ঘ ভাষণও দেন। সেই আবহেই ট্যুইটারে প্রধানমন্ত্রীর উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন রাহুল। গণতন্ত্রের পীঠস্থান যে সংসদভবন, তাকে মোদি নিজের রাজ্যাভিষেক ভেবে বসেছেন বলে মন্তব্য করলেন।

এ দিন নিজের ট্যুইটার হ্যান্ডলে রাহুল হিন্দিতে লেখেন, ‘সংসদভবন দেশের জনগণের কণ্ঠ। প্রধানমন্ত্রী সংসদভবনের উদ্বোধনকে নিজের রাজ্যাভিষেক ভেবে বসেছেন’। নয়া সংসদভবনের উদ্বোধন বয়কট করেছে যে বিরোধী দলগুলি, তার মধ্যে কংগ্রেস অন্যতম। দেশের সাংবিধানিক প্রধান দ্রৌপদী মুর্মু থাকতে কেন কার্যনির্বাহী প্রধান মোদি সংসদভবনের উদ্বোধন করছেন, তা নিয়ে প্রশ্ন তোলে তারা।

আরও পড়ুন: New Parliament Building: রং বাছাইয়ে বিশেষ গুরুত্ব, সূচ হাতে ১০ লক্ষ ঘণ্টা, ৯০০ শিল্পী মিলে বুনেছেন সংসদের গালিচা

নয়া সংসদভবন উদ্বোধন বয়কট করে বিরোধীদের তরফে যৌথ বিবৃতিও জারি করা হয় এর আগে। তাঁদের বক্তব্য ছিল, ‘একাই নয়া সংসদভবন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কোণঠাসা করে দিয়েছেন, যা দেশের গণতান্ত্রিক পরিকাঠানোর মূলে আঘাত করারই সমান। দেশের সর্বোচ্চ সাংবিধাবনিক পদে আসীন রাষ্ট্রপতিকে চূড়ান্ত অপমান করা হয়েছে। অবমাননা করা হয়েছে দেশের সংবিধানের’।  

BJP-র নিশানায় লালুপ্রসাদের RJD 

এর আগে, রবিবারই নয়া সংসদভবন উদ্বোধনের অনুষ্ঠানকে তীব্র কটাক্ষ করে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল। নয়া সংসদভবনকে কফিনের সঙ্গে তুলনা করে তারা। পাল্টা RJD-কে আক্রমণ করে BJP। ক্ষুদ্র মানসিকতার পরিচয়, অসম্মানজনক মন্তব্য করা হয়েছে বলে দাবি করে তারা। শুধু তাই নয়, RJD-র বিরুদ্ধে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার মামলা দায়েরেরও দাবি তোলে তারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget