এক্সপ্লোর

‘করোনাভাইরাসমুক্ত’! ঘোষণা করল নিউজিল্যান্ড, ‘একটু নেচেছি’! বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন জানিয়েছেন, দেশের সীমান্তে কঠোর নিয়মকানুন, কড়াকড়ি বহাল থাকবে, তবে সোস্যাল ডিস্ট্যান্সিং মেনে চলা, প্রকাশ্যে লোকজনের জমায়েতে বিধিনিষেধ, ঊর্ধ্বসীমার মতো নিয়মবিধি উঠে যাচ্ছে। তার আর প্রয়োজন নেই।

ওয়েলিংটন: নোভেল করোনাভাইরাস মুক্ত ঘোষণা করা হল নিউজিল্যান্ডকে।  সেদেশের শেষ করোনা আক্রান্ত রোগীকেও ছেড়ে দেওয়া হয়েছে। সারা বিশ্বে যখন করোনাভাইরাস সংক্রমণ, মৃতের সংখ্যা বাড়ছে, তখন নিউজিল্যান্ডের করোনামুক্ত হওয়ার ঘোষণা আশার আলো দেখাচ্ছে। মারণ ভাইরাসকে তাহলে কাবু করা সম্ভব, এই ভরসা দিচ্ছে নিউজিল্যান্ড।

প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন জানিয়েছেন, দেশের সীমান্তে কঠোর নিয়মকানুন, কড়াকড়ি বহাল থাকবে, তবে সোস্যাল ডিস্ট্যান্সিং মেনে চলা, প্রকাশ্যে লোকজনের জমায়েতে  বিধিনিষেধ, ঊর্ধ্বসীমার মতো নিয়মবিধি উঠে যাচ্ছে। তার আর প্রয়োজন নেই। তিনি টিভিতে দেওয়া ভাষণে বলেছেন, নিউজিল্যান্ডে এখনকার মতো ভাইরাসটির সংক্রমণ নিশ্চিহ্ন করে দেওয়া গিয়েছে বলে আমরা নিশ্চিত। ভাইরাস নির্মূলীকরণে নিউজিল্যান্ডের জনগণ অভূতপূর্ব ভাবে একজোট হয়েছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি।

নিউজিল্যান্ড ৫০ লক্ষ মানুষের দেশ। কোভিড-১৯ এ সেখানে ১১৫৪টি সংক্রমণ, ২২টি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গত ১৭ দিনে সেখানে নতুন করে কোনও সংক্রমণের খবর নেই। গত এক সপ্তাহের ওপর মাত্র একজন পজিটিভ রোগী ছিলেন। গোপনীয়তা রক্ষার স্বার্থে তাঁর ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। যদিও শোনা যাচ্ছে,  তিনি একজন মহিলা, বয়স ৫০-এর কোঠায়। অকল্যান্ডের  একটি নার্সিং হোমে সংক্রমণের সঙ্গে তাঁর যোগ পাওয়া গিয়েছিল।

জেসিন্ডা জানিয়েছেন, সাতদিনের কঠোর লকডাউন মানা সহ নিউজিল্যান্ডের লোকজন যে কষ্ট সহ্য করেছেন, তা সংক্রমণ  হার কমাতে সাহায্য করেছে। বর্তমানে  দেশে যে একজনও করোনা রোগী নেই, সেটা তাঁদের সেই কষ্ট স্বীকারেরই ফল।

দেশ করোনামুক্ত, জানার পরই তাঁর কী প্রতিক্রিয়া ছিল, প্রশ্ন করা হলে তিনি বলেন, ছোট্ট মেয়ে নেভেকে কোলে নিয়ে একটু নেচেছি।  ও খানিকটা ঘাবড়ে গিয়েছিল, তবে নাচের সঙ্গী হয়। কেন আমি লাউঞ্জে নেচে উঠলাম, বুঝতেই পারেনি ও।

আজ নিউজিল্যান্ড চার স্তরীয় ভাইরাস মোকাবিলা প্রতিক্রিয়ার লেভেল -১ এ চলে এসেছে। এটাই সবচেয়ে নীচের ধাপ। এর অর্থ নাইটক্লাবগুলি চলবে, ডান্স ফ্লোরের বিধিনিষেধ ছাড়াই। খুলবে থিয়েটারও।  খেলার মাঠও খুলবে, গ্যালারিতে থাকবেন দর্শকরা।

বিধিনিষেধ  শিথিল  হওয়ার ফলে দেশের অর্থনীতির সুবিধা হবে বলেও জানিয়েছেন জেসিন্ডা ।বলেছেন, এবার আমাদের সোজাসুজি অর্থনৈতিক পুনরুজ্জীবনের লক্ষ্য নিয়ে শুরু করতে হবে।  কেননা এক সময় আমরা দুনিয়ার সবচেয়ে খোলা অর্থনীতিরগুলির একটি হয়ে উঠেছিলাম। তিনি বলেছেন, একটি মডেল দেখিয়েছে, লেভেল ওয়ানে দেশের অর্থনীতি স্বাভাবিকের ৩.৮ শতাংশ নীচে এগবে, লেভেল ৪ লকডাউনে তা ছিল ৩৭ শতাংশ।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget