এক্সপ্লোর

Jammu & Kashmir: জঙ্গি সংগঠনকে সাহায্য! জম্মুর বায়ুসেনা স্টেশনে বিস্ফোরণকাণ্ডে আটক ২ সন্দেহভাজন

আজই জম্মুতে ৫ কেজি বিস্ফোরক-সহ গ্রেফতার করা হয়েছে এক লস্কর জঙ্গিকে।

কাশ্মীর: জম্মুর বেলিচারানা থেকে ২ সন্দেহভাজনকে আটক করল তদন্তকারী সংস্থা এনআইএ। উভয়ের বিরুদ্ধে জঙ্গি সংগঠনগুলিকে সাহায্য করার অভিযোগ উঠেছে। ঘটনায় তদন্ত চলছে। আজই জম্মুতে ৫ কেজি বিস্ফোরক-সহ গ্রেফতার করা হয়েছে এক লস্কর জঙ্গিকে। পরে আরও ২ সন্দেহভাজনকে আটক করা হয়।

পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে হামলার ৫ বছর পর এবার জঙ্গি টার্গেটে জম্মুর এয়ারফোর্স স্টেশন। ড্রোনের মাধ্যমে গভীর রাতে জোড়া বিস্ফোরণ। বায়ুসেনা সূত্রের খবর, বিস্ফোরণে আহত হয়েছেন ২ জওয়ান। তবে কোনও যুদ্ধবিমানের ক্ষতি হয়নি। হামলার তদন্তে নেমেছে এনআইএ। হামলার নেপথ্যে পাকিস্তান-যোগ আরও স্পষ্ট হয়েছে। 

পাঠানকোট, পুলওয়ামা! এতদিন লোন উলফ্ কিংবা গ্রাউন্ড অ্যাটাক করতে দেখা গেছে জঙ্গিদের। তবে এবার যা হল তা অত্যন্ত ভয়ঙ্কর। একেবারে ড্রোন উড়িয়ে জম্মু এয়ারস্টেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় জোড়া বিস্ফোরণ।

অবসরপ্রাপ্ত সেনাকর্তা মেজর জেনারেল কে কে গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 'ড্রোনকে খুঁজে বের করাটা গুরুত্বপূর্ণ, টার্গেট অ্যাচিভ করা সম্ভব, এটা নতুন থ্রেট তৈরি করে দিল, এর আগে এরকম কখনও হয়নি।'

একই দিনে জম্মু এয়ারবেসে বিস্ফোরণ এবং কয়েক কিলোমিটার দূরে ৫ কেজি বিস্ফোরক-সহ লস্কর জঙ্গির ধরা পড়ার পর, পাকিস্তান-যোগ আরও স্পষ্ট হয়েছে।
NIA এবং এয়ারফোর্সের তদন্তকারী দলের প্রাথমিক অনুমান, কড়া নজরদারি পেরিয়ে, আকাশসীমা লঙ্ঘন করে সীমান্তের ওপার থেকে ড্রোন আসেনি। তা ওড়ানো হয়েছিল এয়ারবেসের কাছাকাছি কোনও এলাকা থেকে।

বায়ুসেনার এয়ার ট্রাফিক কন্ট্রোল বিল্ডিং ও MI সেভেন্টিন চপারকে টার্গেট করা হয়েছিল বলে অনুমান করছেন তদন্তকারীরা। কিন্তু, যেভাবে ড্রোন উড়িয়ে হামলার ছক কষা হয়েছিল, এবং তা সুরক্ষা বাহিনীর রেডারে ধরা পড়ল না, তাতে সিঁদুরে মেঘ দেখছেন সবাই। 

জম্মু-কাশ্মীর ইস্যুতে এমনিতেই তেতে আছে রাজনীতি। গত ২৪ জুন এই ইস্যুতে উপত্যকার ৮টি দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানো এবং দ্রুত বিধানসভা ভোট করানোর দাবিও ওঠে। বৈঠকের ৩ দিনের মাথায় জম্মু এয়ারফোর্স স্টেশনে ড্রোন হামলা। যা নিয়ে তুঙ্গে রাজনীতি।

চাঞ্চল্যকর বিষয় এটাই যে, জম্মু-কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের গতিবিধি বেড়েছে, সে ব্যাপারে গত ২১ তারিখই সতর্ক করেছিলেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিংহ। আর সেই সতর্কবার্তার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই হামলা হল জম্মু-কাশ্মীরের এয়ারফোর্স স্টেশনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget