এক্সপ্লোর

Punjab Gurdwara Incident:গুরুদ্বারের অধিকার নিয়ে অশান্তি, পঞ্জাবে ১ পুলিশকর্মীকে খুনের অভিযোগ নিহাঙ্গ শিখদের বিরুদ্ধে

India News:গুরুদ্বারের অধিকার কার? এই নিয়ে অশান্তির জেরে পঞ্জাবের কপুরথালায় ১ পুলিশকর্মীকে গুলি চালিয়ে খুনের অভিযোগ উঠল নিহাঙ্গ শিখ সম্প্রদায়ের একাংশের বিরুদ্ধে।

চণ্ডীগড়: গুরুদ্বারের (Punjab Gurudwara Incident) অধিকার কার? এই নিয়ে অশান্তির জেরে পঞ্জাবের কপুরথালায় ১ পুলিশ কনস্টেবলকে (Police Constable Killed) গুলি চালিয়ে খুনের অভিযোগ উঠল নিহাঙ্গ শিখ সম্প্রদায়ের (Nihang Sikh Allegedly Opened Fire) একাংশের বিরুদ্ধে। জখম ৩। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, নিহাঙ্গ শিখ সম্প্রদায়ের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু অভিযান এখনও শেষ হয়নি। সূত্রের খবর, কপুরথালার একটি গুরুদ্বারের দখল নিয়ে অশান্তি তৈরি হয়। গুরুদ্বার থেকে নিহাঙ্গদের সরাতে গেলে পুলিশের উপর আচমকাই গুলি চালাতে শুরু করেন তাঁরা, অভিযোগ এমনই। 

বিশদে...
কপূরথালা জেলার সুলতানপুর লোদি এলাকায় ঘটনাটি ঘটে। এর আগে প্রশাসনের তরফে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছিল, সেটি অনুযায়ী 'বাবা বুদ্ধ দল' নামে নিহাঙ্গ শিখ সম্প্রদায়ের একটি দলের প্রধান, বাবা বলবীর সিংহ সুলতানপুর লোদি এলাকার একটি গুরুদ্বারের সামনের অংশ দখল করে বসে। প্রধানের সঙ্গে ছিল তার ২ অনুচর, নিরবৈর সিংহ ও জগজিৎ সিংহও। গত ২১ নভেম্বর,    'বাবা বুদ্ধ দল'-এর বিক্ষুব্ধ অংশ জোর করে গুরুদ্বারে ঢোকে। তাদের মধ্যে প্রধান ছিল বাবা মান সিংহ ভল্লো। সূত্রের খবর, বাবা মান সিংহ ভল্লোর সঙ্গে ১৫-২০ জন অনুচরও ছিল। পুলিশের দাবি, গুরুদ্বারে ঢুকেই প্রথমে নিরবৈর সিংহকে দড়ি দিয়ে কষে বাধে ভল্লো-অনুগতরা। অন্য দিকে, জগজিৎ সিংহের উপর আক্রমণ চালানো হয়। তার মোবাইল ফোন, অস্ত্র ও অর্থ কেড়ে নেওয়ারও অভিযোগ ওঠে। এর পরই 'বাবা বুদ্ধ দল'-এর বিক্ষুব্ধ অংশ গুরুদ্বারটির দখল নেয়। খবরটি সুলতানপুর লোদি পুলিশ স্টেশনে পৌঁছতেই গুরুদ্বারে পৌঁছন তাঁরা। পুলিশের দাবি, বাবা মান সিংহ ভল্লোর-অনুগামী ১০ জনকে গ্রেফতার করা হয়। তার পরই হঠাৎ পুলিশের দিকে তাক করে গুলিচালনার ঘটনা ঘটে। 

প্রেক্ষাপট...
এর আগেও একাধিক ঘটনায় শিরোনামে উঠে এসেছে শিখ সম্প্রদায়ের এই গোষ্ঠী। দশম শিখ ধর্মগুরু, গুরু গোবিন্দ সিংহের সঙ্গে তাদের ইতিহাস জড়িয়ে রয়েছে, মনে করেন নিহাঙ্গ শিখরা। ইতিহাসবিদদের একাংশের মতে, ষষ্ঠ শিখ ধর্মগুরু, গুরু হরগোবিন্দ সিংহের 'অকাল সেনা'-র থেকে এই গোষ্ঠীর উৎপত্তি। পরে, গুরু গোবিন্দ সিংহের সময়ে, 'অকাল সেনা' পরিবর্তন হয়ে 'খালসা ফৌজ' হয়।  অষ্টাদশ শতকের মাঝামাঝি আহমেদ শাহ আবদালির বার বার আক্রমণের সময় শিখ সম্প্রদায়কে বাঁচানোর ক্ষেত্রে  নিহাঙ্গদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করেন অনেকে। কিন্তু পরে  নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত মানুষজনও যে এই গোষ্ঠীর অংশ হয়ে উঠেছেন, সে কথাও বিশ্বাস করেন অনেকে। 

আরও পড়ুন:স্পর্শকাতর পার্বত্য অঞ্চল, পান থেকে চুন খসলেই হতে পারে অনর্থ, সুড়ঙ্গ অভিযানে এত সময় লাগছে যে কারণে...

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget