এক্সপ্লোর

আর নেই কোনও আইনি পথ, ২০ তারিখ নির্ভয়া-দোষীদের ফাঁসি

আদালত জানিয়েছে, ওদিন ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়া ধর্ষণ-হত্যার ৪ অপরাধী মুকেশ, পবন, বিনয় ও অক্ষয়ের ফাঁসি হবে।

নয়াদিল্লি: ২০ তারিখ হতে চলেছে নির্ভয়া কাণ্ডের ৪ অপরাধীর ফাঁসি। নতুন করে এই তারিখ ঘোষণা করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আদালত জানিয়েছে, ওদিন ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়া ধর্ষণ-হত্যার ৪ অপরাধী মুকেশ, পবন, বিনয় ও অক্ষয়ের ফাঁসি হবে। নির্ভয়া কাণ্ডে এ নিয়ে চতুর্থ মৃত্যু পরোয়ানা জারি করল আদালত। এর আগে তিনবার অপরাধীদের ক্ষমাভিক্ষা সংক্রান্ত আইনি প্রক্রিয়ার জেরে ফাঁসি আটকে যায়। কিন্তু চার অপরাধীই তাদের হাতে থাকা যাবতীয় বিকল্প খরচ করে ফেলেছে, তাই এবার তাদের ফাঁসি সম্ভবত নিশ্চিত। নির্ভয়ার মা আশা দেবী বলেছেন, তাঁর বিশ্বাস, এটিই মৃত্যুদণ্ডের চূড়ান্ত তারিখ, আর ফাঁসি পিছোবে না। ২০ তারিখের সকাল তাঁদের জীবনে নতুন ভোর নিয়ে আসবে। তাঁর মেয়ের ওই ৪ খুনীকে তিনি মৃত দেখতে চান। গতকাল রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ নির্ভয়া কাণ্ডের অন্যতম দোষী পবনের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন। ২০১২-র ১৬ ডিসেম্বর দিল্লির রাস্তায় চলন্ত বাসের মধ্যে ভয়াবহভাবে ধর্ষণ করা হয় ২৩ বছরের জনৈক ফিজিওথেরাপি ছাত্রীকে। তাঁকেই সংবাদমাধ্যম সম্বোধন করে নির্ভয়া নামে। দিনকয়েক মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সিঙ্গাপুরের হাসপাতালে নির্ভয়ার মৃত্যু হয়। ২০১৪-য় দিল্লি হাইকোর্ট ও ২০১৭-য় সুপ্রিম কোর্ট নির্ভয়ার অপরাধীদের ফাঁসির সাজা দেয়। তবে এর মধ্যে তিহার জেলে মারা যায় অন্যতম অপরাধী রাম সিংহ, অপ্রাপ্তবয়স্ক হওয়ার ছুতোয় ৩ বছর জেলে কাটিয়ে ছাড়া পেয়ে যায় আর এক অপরাধী। বাকি ৪ জন এক এক করে ঘুরিয়ে ফিরিয়ে বারবার রাষ্ট্রপতি ও শীর্ষ আদালতের কাছে প্রাণভিক্ষার আবেদন করতে থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

৪ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে FIR, E20 ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
৪ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে FIR, E20 ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live : হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Assam News : সরকারি সুবিধা মিলবে না, যেতে পারে চাকরিও ; বহুবিবাহে 'কড়া' বিজেপি সরকার
সরকারি সুবিধা মিলবে না, যেতে পারে চাকরিও ; বহুবিবাহে 'কড়া' বিজেপি সরকার
Puri Rath Yatra 2026: রথযাত্রার আগে হাই অ্যালার্ট পুরীতে! কোভিড নিয়ে বাড়ছে চিন্তা, বৃষ্টির লাল সতর্কতা জারি!
রথযাত্রার আগে হাই অ্যালার্ট পুরীতে! কোভিড নিয়ে বাড়ছে চিন্তা, বৃষ্টির লাল সতর্কতা জারি!

ভিডিও

TMC News: কোথায় হবে কালীঘাট তৃণমূলের ২১ জুলাই? শর্তসাপেক্ষে জানাল হাইকোর্ট
Madan Mitra:
Abhishek Banerjee: বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয়
Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE
Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: 'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
TMC News:'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
Madan Mitra News : 'পার্টিটা অভিষেকের নয়, লক্ষ লক্ষ কর্মীর' কালীঘাট-তৃণমূল ছেড়েই মমতা-শিবির নিয়ে বিস্ফোরক মদন
কালীঘাট তৃণমূল কেন ছাড়লেন মদন মিত্র ? কারণ সেই অভিষেকই ? স্পষ্ট করে দিলেন সবটাই
Dara Singh Early Release: খ্রিস্টান পাদরি ও দুই নাবালককে জীবন্ত পুড়িয়ে হত্যা, মৃত্যুদণ্ডের সাজা কমে হয় যাবজ্জীবন, ‘ভাল আচরণে’র জন্য এবার দারা সিংহকে মুক্তি দেওয়ার ভাবনা
খ্রিস্টান পাদরি ও দুই নাবালককে জীবন্ত পুড়িয়ে হত্যা, মৃত্যুদণ্ডের সাজা কমে হয় যাবজ্জীবন, ‘ভাল আচরণে’র জন্য এবার দারা সিংহকে মুক্তি দেওয়ার ভাবনা
Bollywood News: শুধু রাম কপূর নন, পুরুষ-মহিলা নির্বিশেষে যৌন হেনস্থার শিকার হয়েছেন বলিউডের একাধিক জনপ্রিয় মুখেরাও!
শুধু রাম কপূর নন, পুরুষ-মহিলা নির্বিশেষে যৌন হেনস্থার শিকার হয়েছেন বলিউডের একাধিক জনপ্রিয় মুখেরাও!
Dilip Ghosh on Kalyan Banerjee: 'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ
'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালেন কবিতাও
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালেন কবিতাও
Embed widget