এক্সপ্লোর

দীর্ঘ অপেক্ষা, আইনি জটিলতার অবসান, ফাঁসিতে ঝোলানো হল নির্ভয়ার চার ধর্ষককে

এর আগে তিনবার ফাঁসির দিন ঠিক হয়েছিল। কিন্তু, তিনবারই তা পিছিয়ে যায়।

নয়াদিল্লি: ২০১২ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২০ মার্চ, সময়টা নেহাত কম নয়। নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় ন্যায়বিচার পাওয়ার জন্য গোটা দেশকে এতদিন অপেক্ষা করতে হল। ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর দিল্লির ফাস্ট ট্র্যাক আদালত ফাঁসির সাজা দেয়। দিল্লি হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও সেই সাজা বহাল থাকে। দোষী সাব্যস্তদের ক্ষমার আর্জিতেও সাড়া দেননি রাষ্ট্রপতি। কিন্তু আইনি জটিলতায় তিনবার মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পরেও সাজা কার্যকর করা সম্ভব হয়নি। অবশেষে আজ ভোর সাড়ে পাঁচটায় তিহাড় জেলে চার অপরাধী বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও মুকেশ সিংহের ফাঁসি হল। এতদিন মেয়ের উপর যারা নৃশংস অত্যাচার চালিয়েছিল তাদের সাজার দাবিতে আদালতের দ্বারস্থ হচ্ছিলেন নির্ভয়ার বাবা-মা। অবশেষে তাঁদের লড়াই শেষ হল। এর আগে তিনবার ফাঁসির দিন ঠিক হয়েছিল। কিন্তু, তিনবারই তা পিছিয়ে যায়। প্রথমে ঠিক হয়, ২২ জানুয়ারি ফাঁসিতে ঝোলানো হবে ৪ দোষীকে। এরপর মুকেশ সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন করলেও, আদালত তা খারিজ করে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় মুকেশ। ১৭ জানুয়ারি তা খারিজ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিন্তু আবার আদালতের রায়ে ফাঁসির দিন পিছিয়ে করা হয় ১ ফেব্রুয়ারি। ২৫ জানুয়ারি প্রাণভিক্ষার আর্জির বিরোধিতায় সুপ্রিম কোর্টে যায় মুকেশ। যদিও, সর্বোচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দেয়। ২৯ জানুয়ারি আবার সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করে অক্ষয়। ৩১ জানুয়ারি তা-ও খারিজ করে দেন বিচারপতি। এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি জানায় এই দোষীরা। ফলে ১ ফেব্রুয়ারিও ফাঁসি কার্যকর হয়নি। ৩১ জানুয়ারি পাতিয়ালা হাউস কোর্ট ফাঁসি কার্যকরের ওপর স্থগিতাদেশ দেয়। এরপর ১৭ ফেব্রুয়ারি নিম্ন আদালত নির্দেশ দেয়, ৩ মার্চ নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসিতে ঝোলাতে হবে। কিন্তু, ২ মার্চ ফের ফাঁসিতে স্থগিতাদেশ দেওয়া হয়। এরপরেও অপরাধীরা সাজা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেটা আর কাজে লাগেনি। সব খবর জানতে দেখুন লাইভ টিভি https://bengali.abplive.com/live-tv

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Weather Update: সরেনি সতর্কতা, আজ-কাল-পরশু টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
সরেনি সতর্কতা, আজ-কাল-পরশু টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget