এক্সপ্লোর

Dilip On Eid:ইদের শুভেচ্ছা, 'সবাইকে সিমাই পার্টির নিমন্ত্রণ' দিলীপের !

Dilip On Eid: ইদের শুভেচ্ছা দিলীপের, নাম না করে কাকে নিশানা বিজেপি নেতার ?

রঞ্জিত সাউ, কলকাতা: আজ পবিত্র ইদ। ইতিমধ্য়েই রেড রোডের অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ইদের শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।  

এদিন দিলীপ ঘোষ বলেন, 'ইদের জন্য আমার মুসলিম ভাইদের শুভেচ্ছা জানাব।এই ইকোপার্কে বিজয়া সম্মেলন করি, দীপাবলি সম্মেলন করি, আগামীকাল সিমাই পার্টি হবে এখানে। সবাইকে নিমন্ত্রণ করছি।.. যারা ইদ করছেন, উপবাস করেছেন, আমাদের সম্পূর্ণ তাঁদের প্রতি শ্রদ্ধা রয়েছে। অভিনন্দন রয়েছে। কিন্তু আমি আবার অ্যাপিল করব, যারা রোজা করবেন, তাঁরাই ইফতার করবেন। মাঝখান থেকে ঢেকুর মেরে মেরে কেউ ঢুকে পড়বে , এই অনুমতি কেউ দেবেন না।'

প্রসঙ্গত, পবিত্র রমজান শেখে খুশির ইদ। উৎসবে মাতোয়ারা গোটা দেশ। মসজিদে মসজিদে চলছে বিশেষ প্রার্থনা। দিল্লি, নয়ডা, মুম্বই, ভোপাল, পাটনা, কেরল-সহ দেশের সর্বত্র ইদ-উল-ফিতর পালন করা হচ্ছে। কলকাতাতেও পালিত হচ্ছে খুশির ইদ। রেড রোডে নমাজ পাঠ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে পার্ক সার্কাসের শামসুল হুদা রোডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে ইদের শুভেচ্ছা বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রিজওয়ানুর রহমানের বাড়িতে গিয়ে তাঁর মায়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, বেলগাছিয়ায় জাতীয় পতাকা নিয়ে ইদ পালন করা হয়।উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও তৃণমূল বিধায়ক অতীন ঘোষ, ১ নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা ও তৃণমূল কাউন্সিলর দেবিকা চক্রবর্তী। চেতলায় ইদের উৎসবে মাতেন মেয়র ও পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

অপরদিকে,  আজ পবিত্র ইদে, রেড রোডের নমাজ পাঠের অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। লন্ডন-বিতর্কের মধ্যেই, মুখ্যমন্ত্রী গতকাল করেছিলেন আবেগঘন পোস্ট। ছিল ফেলা আসা জীবনের লড়াইয়ের কথা। রেড রোডের নমাজ পাঠের অনুষ্ঠানে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'বাম-রাম একসঙ্গে কলকাতা থেকে টিকিট কেটে গেছিল। সেখানে গিয়ে আমায় প্রশ্ন করল, তুমি কি হিন্দু ? আমি বললাম, গর্বের সঙ্গে আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রীষ্টান। এরা কী চায়, এরা কি ডিভাইড অ্যান্ড রুল চায়? আমি তা চাই না। দেশের জন্য আমার জীবন নিয়োজিত করেছি। প্রতিটি ধর্ম, প্রতিটি জাতি, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি পরিবারের জন্য আমার জীবন নিয়োজিত। আপনারা ভাল থাকলে, আমরাও ভাল থাকব। যে চিৎকার করে, তাকে চিৎকার করতে দিন। যারা উল্টোপাল্টা কথা বলে, তাদের বলতে দিন। কিন্তু, আপনারা তাদের অমঙ্গল চাইবেন না। ঠিক সময় তাঁদের উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু, ওঁদের স্পর্শ করবেন না। ওদের স্পর্শ করার চেষ্টা করলে ওরা গুরুত্ব পেয়ে যাবে', রেড রোডের সভায় বললেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, কেলগ-কাণ্ডে দেবাংশুর তোপের মুখে দলের একাংশ ! ' দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ কেন?'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget