এক্সপ্লোর

জারি নয়া মৃত্যু পরোয়ানা, নির্ভয়া মামলায় ৩ মার্চ সকাল ৬টায় ফাঁসি চার দোষীর

নির্ভয়াকাণ্ডে ৩ মার্চ সকাল ৬টা ফাঁসি। চার দোষীর সাজা কার্যকরের জন্য পরোয়ানা পাতিয়ালা হাউস কোর্টের। এই নিয়ে তৃতীয়বার নিম্ন আদালত মৃত্যু পরোয়ানা জারি করল।

নয়াদিল্লি:নির্ভয়াকাণ্ডে ৩ মার্চ সকাল ৬টা ফাঁসি। চার দোষীর সাজা কার্যকরের জন্য পরোয়ানা পাতিয়ালা হাউস কোর্টের। এই নিয়ে তৃতীয়বার নিম্ন আদালত মৃত্যু পরোয়ানা জারি করল। এর আগে ১৭ জানুয়ারি পাতিয়ালা হাউস কোর্ট মৃত্যু পরোয়ানা জারি করেছিল। ওই পরোয়ানা অনুসারে, ২০১২-র ডিসেম্বরে দিল্লিতে প্যারামেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ ও খুনের জন্য চার দোষী পবন গুপ্তা, বিনয় শর্মা, মুকেশ ও অক্ষয় সিংহর ১ ফেব্রুয়ারি সকাল ছয়টায় ফাঁসি হওয়ার কথা ছিল। এর আগে আদালত গত ৭ জানুয়ারি চার দোষীর মৃত্যুদণ্ডের সাজা ২২ জানুয়ারি কার্যকরের নির্দেশ দিয়েছিল। কিন্তু দুবারই চার দোষীর সাজা কার্যকর পিছিয়ে গিয়েছিল। রাজ্য সরকার ও নির্ভয়ার বাবা-মার দায়ের করা পিটিশনের শুনানিতে পাতিয়ালা হাউস কোর্ট নতুন করে চার দোষীর নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করেছে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্ট সমস্ত আইনি ব্যবস্থার সুযোগ নেওয়ার জন্য এই মামলায় চার দোষীকে এক সপ্তাহ সময় দিয়েছিল। আদালত আরও বলেছিল যে, একই অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ায় তাদের সাজা পৃথকভাবে কার্যকর করা যাবে না। পবন ছাড়া বাকি সাজাপ্রাপ্তদের আইনি ব্যবস্থা গ্রহণের আর কোনও সুযোগ নেই। পবনের কাছে কিউরেটিভ পিটিশন ও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানানোর সুযোগ রয়েছে। নতুন মৃত্যু পরোয়ানা সম্পর্কে নির্ভয়ার মা আশাদেবী বলেছেন, আমি এবার খুব বেশি খুশি হতে পারছি না। কারণ, এই নিয়ে তিনবার মৃত্যু পরোয়ানা জারি হল। আমাদের প্রচুর লড়াই করতে হয়েছে। শেষপর্যন্ত মৃত্যু পরোয়ানা জারি হওয়ায় আমি সন্তুষ্ট। আশা করছি, ওদের ৩ মার্চ সাজা কার্যকর হবে। ২০১২-র ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয় এবং তাঁর ওপর নৃশংস অত্যাচার চালানো হয়। পরে চিকিত্সা চলাকালে নির্যাতিতার মৃত্যু হয়। এই ঘটনা সারা দেশে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পুলিশ এই ঘটনায় মুকেশ, বিনয়, অক্ষয়, পবন, রাম সিংহ ও এক নাবালককে অভিযুক্ত করে। জেলে রাম সিংহর আগেই মৃত্যু হয়েছে।

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget