এক্সপ্লোর

আদনান সামি, তসলিমার প্রসঙ্গ টেনে, পরিসংখ্যান দিয়ে সিএএ-র পক্ষে সওয়াল করতে গিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে নির্মলা

সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী প্রশ্ন করেছেন, যখন ওই আইন ছিলই, তখন নতুন করে আইন করতে হল কেন? গোটা দেশে বিভ্রান্তি ছড়িয়ে? আসলে এটা একটা রাজনীতি, দখলের রাজনীতি।অর্থনীতিবিদ, বিশেষজ্ঞরা পরিসংখ্যান দেখিয়ে বলছেন, ৪৫ বছরে দেশের বেকারত্বের হার সর্বোচ্চ, বৃদ্ধির হার নিম্নমুখী হাজার হাজার ছেলে-মেয়ে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেরলেও তাঁদের জন্য পর্যাপ্ত চাকরি নেই।

নয়াদিল্লি ও কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)সমর্থন করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দাবি করেছেন, এই আইন মুসলিম-বিরোধী নয়। নিজের বক্তব্যের স্বপক্ষে আদনান সামি, তসলিমা নাসরিনের প্রসঙ্গ টেনেছেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, গত ছ’বছরে পাকিস্তান থেকে আসা ২ হাজার ৮৩৮ জন, আফগানিস্তানের ৯৪৮ জন এবং বাংলাদেশের ১৭২ জন উদ্বাস্তুকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৬৬ জন মুসলিম। এ ছাড়া ১৯৬৪ থেকে ২০০৮ পর্যন্ত চার লক্ষেরও বেশি শ্রীলঙ্কার তামিল শরণার্থীকেও নাগরিকত্ব দিয়েছে ভারত। সিএএ নিয়ে নানা প্রশ্নে বিদ্ধ কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। মুসলিমদের প্রতি বঞ্চনা, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব, সংবিধান বিরোধী— এমন হাজারো অভিযোগে সরব বিরোধী থেকে পড়ুয়া-নোবেলজয়ী থেকে ইতিহাসবিদ। এই পরিস্থিতিতে নানা পরিসংখ্যান, নানা উদাহরণ দিয়ে সমালোচকদের ভুল প্রমাণিত করার চেষ্টা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর তা করতে গিয়েই বিরোধীদের নতুন প্রশ্নের মুখে তিনি। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী প্রশ্ন করেছেন, যখন ওই আইন ছিলই, তখন নতুন করে আইন করতে হল কেন? গোটা দেশে বিভ্রান্তি ছড়িয়ে? আসলে এটা একটা রাজনীতি, দখলের রাজনীতি। অর্থনীতিবিদ, বিশেষজ্ঞরা পরিসংখ্যান দেখিয়ে বলছেন, ৪৫ বছরে দেশের বেকারত্বের হার সর্বোচ্চ, বৃদ্ধির হার নিম্নমুখী হাজার হাজার ছেলে-মেয়ে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেরলেও তাঁদের জন্য পর্যাপ্ত চাকরি নেই। তাঁদেরই অন্যতম, অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায় বলেছেন, দেশের বর্তমান নাগরিকদের মুখেই যখন পর্যাপ্ত অন্ন কিংবা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ সরকার, তখন নতুন করে অন্য দেশের নাগরিকদের এ দেশে আনার যৌক্তিকতা কোথায়? সিএএ-র সমর্থনে মুখ খুলতে গিয়ে রবিবার আরও একবার বিপত্তি বাঁধান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘২০১৬ থেকে ’১৮ এই দু’বছরে আফগানিস্তান থেকে ভারতে আসা ৩৯১ জন মুসলিমকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের শরণার্থী হিসেবে নাগরিকত্ব দেওয়া হয়েছে ১৫৯৫ জনকে। এই সময়ের মধ্যেই আদনান সামিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, সেটা একটা উদাহরণ। অন্য উদাহরণ তসলিমা নাসরিনকে নাগরিকত্ব দেওয়া। এটাই প্রমাণ করে আমাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যে।’’ অর্থমন্ত্রীর মন্তব্য নিয়ে কিছু বলতে না চাইলেও বিজেপি প্রত্যাশিতভাবেই সিএএ-এর স্বপক্ষে জোরালো সওয়াল করেছে। দলের রাজ্যনেতা শমীক ভট্টাচার্যের যুক্তি, যাঁরা নিপীড়িত, তাঁদের জন্য আইন দরকার ছিল। অর্থনীতির বেহাল অবস্থা নিয়ে ইতিমধ্যেই কড়া সমালোচনার মুখে পড়া নির্মলা এবার সিএএ-র হয়ে স্ব্যাট করতে গিয়েও অস্বস্তিতে পড়লেন।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
US Space Force: মহাকাশে যুদ্ধক্ষেত্র প্রস্তুত, মোতায়েন রয়েছে অস্ত্রশস্ত্র, শেষ পর্যন্ত মেনে নিল আমেরিকা, এবার লড়াই হবে পৃথিবীর বাইরে?
মহাকাশে যুদ্ধক্ষেত্র প্রস্তুত, মোতায়েন রয়েছে অস্ত্রশস্ত্র, শেষ পর্যন্ত মেনে নিল আমেরিকা, এবার লড়াই হবে পৃথিবীর বাইরে?
Imran Khan's Health : ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, এবার অস্ট্রেলিয়ার সরকারের মধ্যস্থতা দাবি ৭ প্রাক্তন অধিনায়কের; কারা দিলেন চিঠি ?
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, এবার অস্ট্রেলিয়ার সরকারের মধ্যস্থতা দাবি ৭ প্রাক্তন অধিনায়কের; কারা দিলেন চিঠি ?
BRICS Summit : ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি-শি বৈঠক, ফিরে গিয়েই বড় দাবি চিনের বিদেশমন্ত্রীর
ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি-শি বৈঠক, ফিরে গিয়েই বড় দাবি চিনের বিদেশমন্ত্রীর

ভিডিও

BJP News: নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা, রেজিনগরের শাখারভ
Ayushman Scheme: রাজ্যে আয়ুষ্মান প্রকল্পের ১মাস, ২৮ কোটির বেশি টাকার চিকিৎসায় উপকৃত বহু পরিবার
Bus Fare Hike News : ‘বাসের ভাড়া বাড়ানো উচিত’, বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর বললেন অর্জুন সিং
TMC News : ‘স্বভাবের দোষ থেকে যত মুক্ত হবে, তত ভাল’, Madan Mitra-কে আক্রমণে প্রদীপ্ত মুখোপাধ্যায়
UPI Payment Update News : ২০০০-র বেশি UPI লেনদেনে অতিরিক্ত মাশুল! বড় ঘোষণা অর্থ মন্ত্রকের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget