এক্সপ্লোর

Nirmala Sitharaman: নির্মলার সঙ্গে FIR-এ নাম নাড্ডা, ED আধিকারিকদের, নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজি নিয়ে চাঞ্চল্যকর দাবি

Electoral Bonds: বেঙ্গালুরুর বিশেষ আদালতের নির্দেশে সীতারামন এবং বাকিদের বিরুদ্ধে তিলকনগর থানায় FIR দায়ের হয়েছে।

নয়াদিল্লি: নির্বাচনী বন্ডের মাধ্যমে ব্যবসায়ী, শিল্প সংস্থাগুলির কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ। আদালতের নির্দেশে FIR দায়ের দয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে। তবে একা সীতারামনের বিরুদ্ধেই FIR দায়ের হয়নি, FIR-এ নাম রয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন BJP সরকারের একাধিক নেতা, এমনকি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) আধিকারিকদেরও। (Nirmala Sitharaman)

বেঙ্গালুরুর বিশেষ আদালতের নির্দেশে সীতারামন এবং বাকিদের বিরুদ্ধে তিলকনগর থানায় FIR দায়ের হয়েছে। FIR-এ নাম রয়েছে BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কর্নাটকে দলের সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র, BJP নেতা নলিনকুমার কাতিল এবং ED-র বেশ কয়েকজন আধিকারিকের, যাঁদের নাম গোপন রাখা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৮৪ (তোলাবাজি), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং ৩৪ (বিশেষ উদ্দেশ্যপূরণের লক্ষ্যে কার্যসাধন)। (Electoral Bonds)

'জনাধিকার সংঘর্ষ সগঠনে'র আদর্শ আইয়ারের অভিযোগের ভিত্তিতে মামলাটি আদালতে ওঠে। এ বছর এপ্রিল মাসে নির্মলা এবং বাকিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। আদর্শের দাবি, ২০১৯ এবং ২০২২ সালে এক ব্যবসায়ীর সংস্থা থেকে মোটা আদায় দায়ের করা হয়। এক ওষুধ প্রস্তুত সংস্থাকেও বাধ্য করা হয় মোটা টাকা চাঁদা দিতে। আদর্শ জানান, প্রভাবশালী অনেকে এই জুলুমবাজির সঙ্গে যুক্ত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর দফতরের অপব্যবহার করেছেন নির্মলা। নির্বাচনী বন্ডের মাধ্যমে দলের সিন্দুক ভরেছেন তিনি।  SBI প্রকাশিত নথিপত্র থেকে আরও অনিয়ম সামনে এসেছে বলেও দাবি করেন আদর্শ। 

আদর্শ জানিয়েছেন, ED-র সহযোগিতায় Vedanta, Sterlite, Aurobindo Pharma-র মতো সংস্থার উপর চাপ সৃষ্টি করেন নির্মলা, যাতে তারা ৮০০০ কোটি টাকার বেশি মূল্যের নির্বাচনী বন্ড কেনে। এর মধ্যে Aurobindo Pharma-র ডিরেক্টর পি শরৎচন্দ্র রেড্ডিকে ২০২২ সালের নভেম্বর মাসে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করে ED. শরৎ গ্রেফতার হওয়ার পর Aurobindo Pharma ২৫ কোটি টাকা মূল্যের নির্বাচনী বন্ড কেনে, যে টাকা BJP-র অ্যাকাউন্টে ঢোকে। এর পর, ২০২৩ সালে সরকারের হয়ে সাক্ষ্য দিতে রাজি হয় Aurobindo Pharma, আর তাতেই স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে জামিনে মুক্তি পেয়ে যান শরৎ।

অভিযোগে বলা হয়েছে, নির্বাচনী বন্ডের নামে আসলে তোলাবাজি চক্র চলছিল। বিভিন্ন স্তরে BJP নেতারা এই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন।  নির্বাচনী বন্ডের মাধ্যমে বেআইনি ভাবে টাকা তোলেন দলের নেতারা। পরে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট। BJP যদিও অভিযোগ অস্বীকার করছে। দুর্নীতির অভিযোগে বিদ্ধ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছেন বলে দাবি তাদের। সিদ্দারামাইয়ার পদত্যাগও দাবি করছে তারা। এর পাল্টা, সীতারামনের পদত্যাগ দাবি করেছেন সিদ্দারামাইয়া। নির্মলার পদত্যাগ দাবি তরেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, অভিষেক মনু সিঙ্ঘভিও। 

তবে যে আবগারি দুর্নীতি মামলার নাম উঠে এসেছে এ প্রসঙ্গে,  সেই মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাঁর তদানীন্তন সরকারের নেতা-মন্ত্রীদেরও গ্রেফতার করা হয়। সেই সময়ই Aurobindo Pharma-র সঙ্গে BJP-র যোগসাজশ নিয়ে সরব হয় আম আদমি পার্টি। কেজরিওয়াল খোদ অভিযোগ তোলেন যে, Aurobindo Pharma সংস্থার ডিরেক্টর শরৎ নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি-কে ৫০ কোটির বেশি চাঁদা দিয়েছেন। চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে তাঁকে। সেই সংক্রান্ত প্রমাণও তাঁর কাছে রয়েছে বলে জানান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
News Live: নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget