এক্সপ্লোর

Nitin Gadkari : 'নতুন প্রজন্মকে দায়িত্ব দিয়ে আমাদের এবার ধীরে ধীরে অবসর নেওয়া উচিত', এবার জল্পনা উস্কালেন গডকড়ী

BJP News : নাগপুরে একটি অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিক বৈঠক করছিলেন বছর ৬৮-র নিতিন।

নাগপুর : অবসরের বয়স নিয়ে সাম্প্রতিক সময়ে জোর চর্চা হয়েছে জাতীয় রাজনীতিতে। বয়সের দরুণ লালকৃষ্ণ আডবানি, মুরলি মনোহর জোশীদের সরতে হলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন সরবেন না, তা নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকেই। সেই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, আগুনে ঘি ঢেলেছিল মোহন ভাগবতের একটি মন্তব্য। তাঁর বক্তব্য় ছিল, 'বয়স ৭৫ হলে থেমে যাওয়া উচিত'। পরে অবশ্য তা নিয়ে মুখ খোলেন ভাগবত। তিনি দাবি করেন, কাউকে অবসর নিতে বলেননি তিনি। এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ী আওয়াজ তুললেন, যখন সবকিছু মসৃণভাবে চলছে তখন পুরনো প্রজন্মকে ধীরে ধীরে সরে গিয়ে নতুনদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত।

নাগপুরে একটি অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিক বৈঠক করছিলেন বছর ৬৮-র নিতিন। যে উৎসবের ধারণা তাঁর মস্তিষ্ক-প্রসূত এবং আয়োজক শিল্প উন্নয়ন সংগঠনের সভাপতি আশিস কালে। সেখানে গডকড়ী জানান, অ্যাডভান্টেজ বিদর্ভ উদ্যোগে নতুন প্রজন্মকে যুক্ত করেছেন কালে। তাঁর কথায়, "আমি মনে করি প্রজন্মেরও ধীরে ধীরে পাল্টানো উচিত। আশিসের বাবা আমার বন্ধু। এবার আমাদের ধীরে ধীরে অবসর নেওয়া উচিত এবং নতুন প্রজন্মকে দায়িত্ব দিতে হবে, তাছাড়া গাড়ি যখন মসৃণভাবে চলতে শুরু করে, তখন আমাদের সরে এসে অন্য কাজ করা উচিত।" 

বয়স ৭৫ হলে গুরুত্বপূর্ণ পদে না থাকার রীতি বহুদিন ধরেই চলে আসছে সঙ্ঘে। লালকৃষ্ণ আডবানি, মুরলি মনোহর জোশী, যশবন্ত সিংহদের সেই কারণেই নরেন্দ্র মোদি-অমিত শাহরা 'মার্গদর্শক মণ্ডলী'তে পাঠিয়েছিলেন বলে প্রচলিত রয়েছে। কিন্তু সঙ্ঘের সেই আদর্শ মোদি মানবেন কি না, বেশ কিছুদিন ধরেই প্রশ্ন উঠছিল। সেই আবহেই গত জুলাই মাসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর বক্তব্য ছিল, "মোরোপন্ত বলেছিলেন, বয়স ৭৫ হলে কাঁধে যখন শাল ওঠে, তখন থেমে যাওয়া উচিত। এর মানে আপনার বয়স হয়েছে। সরে যান। আমাদের কাজ করতে দিন।" মোদিকে নিশানা করেই তিনি এই মন্তব্য করেন বলে জল্পনা শুরু হয় সেই সময়।

পরবর্তী সময়ে দিল্লিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ভাগবত। তাঁর কাছে জানতে চাওয়া হয়, "বয়স ৭৫ হলে, কাঁধে শাল উঠলে, বুঝতে হবে বয়স হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদির দিকেই আপনি ইঙ্গিত করেছিলেন বলে মনে করেন অনেকে। পাঁচ বছরের জন্য নির্বাচিত ব্যক্তির ক্ষেত্রেও কি এই ৭৫ বছর বয়সের নিয়ম কার্যকর ? সংসারী-গৃহস্থরা কি সঙ্ঘ চালাতে পারেন?"

সঙ্ঘের একসময়ের প্রচারক মোরোপন্ত পিঙ্গলকে উদ্ধৃত করেই ৭৫ বছর বয়সে হাত তুলে নেওয়ার কথা বলেছিলেন ভাগবত। কিন্তু পরে এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, "মোরপন্ত বড় রসিক ছিলেন। একবার এক অনুষ্ঠানে আমরা সকলে ছিলাম। ওঁর বয়স ৭৫ হয়ে গিয়েছিল। সেই সময় ওঁর কাছে শাল জড়িয়ে দেওয়া হয়। কিছু বলতে বলা হয় ওঁকে। এতে উনি বলেন, 'আপনাদের হয়ত মনে হচ্ছে সম্মান জানাচ্ছেন।  কিন্তু আমি জানি, শাল দেওয়ার অর্থ বয়স হয়ে গিয়েছে। চেয়ারে বসে দেখে কী ঘটছে'। উনি এমনই রসিক ছিলেন। নাগপুরে ওঁর জীবনী প্রকাশের অনুষ্ঠানে ইংরেজিতে কথা বলছিলাম। ওঁর বুদ্ধিমত্তা বোঝাচ্ছিলাম। আমি কখনওই বলিনি যে, আমি অবসর নেব, বা অন্য কারও অবসর নেওয়া উচিত। সঙ্ঘে আমরা সকলেই স্বয়মসেবক।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Heatwaves: তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget