এক্সপ্লোর

BJP National Working President: বিজেপি-তে এবার নাড্ডা জমানার অবসান? নতুন কার্যনির্বাহী সভাপতি হলেন নিতিন নবীন, অভিনন্দন মোদি-শাহের

Nitin Nabin: বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহ এদিন নিতিনের নিযুক্তির ঘোষণা করেন।

নয়াদিল্লি: নতুন সর্বভারতীয় কার্যনির্বাহী  সভাপতি চয়ন করল বিজেপি। জেপি নাড্ডার জায়গায় দায়িত্ব গ্রহণ করতে চলেছেন নিতিন নবীন। এখন থেকেই তিনি কার্যভার গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। নবীন বর্তমানে বিহারে নীতীশ কুমার সরকারের সড়ক নির্মাণ মন্ত্রী। (Nitin Nabin)

বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহ এদিন নবীনের নিযুক্তির ঘোষণা করেন। দলের সংসদীয় বোর্ডের অনুমতিক্রমেই নবীনকে কার্যনির্বাহী সভাপতি নিযুক্ত করা হল। (BJP National Working President)

অরুণ যে বিবৃতি প্রকাশ করেন, তাতে বলা হয়, ‘বিজেপি-র সংসদীয় বোর্ড শ্রী নিতিন নবীনকে ভারতীয় জনতা পার্টির কার্যনির্বাহী সভাপতি নিযুক্ত করেছে’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নবীনকে অভিনন্দন জানান। 

নবীনের প্রশংসা করে মোদি সোশ্য়াল মিডিয়ায় লেখেন, ‘শ্রী নিতিন নবীনজি একজন কর্মঠ কার্যকর্তা হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। উনি তরুণ এবং পরিশ্রমী, সংগঠনের অভিজ্ঞতাও বেশ ভাল। বিহারের বিধায়ক এবং মন্ত্রী হিসেবে ভাল কাজ করছেন, পাশাপাশি, মানুষের কল্যাণে সঁপে দিয়েছেন নিজেকে। বিনম্র স্বভাবের নিতিন মাঠে ময়দানে কাজ করার জন্যই পরিচিত। আমার বিশ্বাস, ওঁর কর্মশক্তি ও নিষ্ঠা আগামী দিনে দলকে আরও মজবুত করবে। বিজেপি-র কার্যনির্বাহী সভাপতি নির্বাচিত হওয়ার জন্য ওঁকে অভিনন্দন’।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, 'বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় মহাসচিব পদ হোক বা বিহারে যুবমোর্চার সভাপতি, সংগঠনের দায়িত্ব নিষ্ঠা এবং সাফল্যের সঙ্গে পালন করেছেন উনি। বিহারের পাঁচবারের বিধায়ক এবং রাজ্যে সরকারের মন্ত্রী হিসেবে দীর্ঘ সময় কাজের অভিজ্ঞতা রয়েছে। আজ উনি যে সর্বভারচীয় কার্যকরী সভাপতি হলেন, তাতে দিনরাত পরিশ্রম করে চলা, দলের তরুণ কর্মীদেরই সম্মান জানানো হল'।

বিহারের পাঁচ বারের বিধায়ক নবীন। তিনি কায়স্থ সম্প্রদায়ের প্রতিনিধি। নাড্ডার জায়গায় এবার দলের কার্যভার সামলাবেন তিনিই। ২০২০ সালের জানুয়ারি মাসে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নিযুক্ত হন নাড্ডা। কার্যকালের মেয়াদ পেরিয়ে যাওয়া সত্ত্বেও এতদিন দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। বরং বার বার তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। 

রাজনীতির সঙ্গে দীর্ঘ সংযোগ নবীনের। তাঁর বাবা নবীন কিশোর প্রসাদ সিনহাও বিজেপি-র শীর্ষস্তরের নেতা হিসেবে গণ্য হতেন। ২০০৬ সালে বাবার মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয়তা বাড়ে নবীনের। এবার একেবারে গুরুদায়িত্ব পেলেন। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি হওয়ার আগে কার্যনির্বাহী সভাপতি হিসেবে আসীন ছিলেন নাড্ডাও। তাই পরবর্তীতে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি হওয়ার দৌড়েও নিতিন এগিয়ে রইলেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget