এক্সপ্লোর

Israel Palestine War:অপহৃতরা না ফেরা পর্যন্ত বিদ্যুতের সুইচ জ্বলবে না গাজায়, চাপ সত্ত্বেও অবরোধ নিয়ে অনড় ইজরায়েল

No Aid To Gaza Says Israel:দেশের শক্তিমন্ত্রী ইজরায়েলি কাটজের কথায়, 'গাজায় মানবিক ত্রাণ? ইজরায়েল থেকে যাঁদের অপহরণ করা হয়েছে, তাঁরা বাড়ি না ফেরা পর্যন্ত কোনও বিদ্যুতের সুইচ জ্বলবে না, কোনও জলের পাইপ চালু হবে না, কোনও জ্বালানির গাড়ি ঢুকবে না।'

নয়াদিল্লি: পণবন্দিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় অবরোধ উঠবে না, ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখেও অনড় অবস্থান ইজরায়েলের (srael Palestine War)। দেশের শক্তিমন্ত্রী ইজরায়েলি কাটজের কথায়, 'গাজায় মানবিক ত্রাণ (Israel Iron Fist Over Gaza Blockade)? ইজরায়েল থেকে যাঁদের অপহরণ করা হয়েছে, তাঁরা বাড়ি না ফেরা পর্যন্ত কোনও বিদ্যুতের সুইচ জ্বলবে না, কোনও জলের পাইপ চালু হবে না, কোনও জ্বালানির গাড়ি ঢুকবে না।' এদিকে ইন্টারন্যাশনাল রেড কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) (ICRC On Gaza Situation) জানিয়েছে, আর কয়েক ঘণ্টার মধ্যে গাজার হাসপাতালগুলির জেনারেটরের জ্বালানি শেষ হয়ে যাবে। জখমের সংখ্যা বাড়ছে হুড়মুড়িয়ে। কী হবে তাঁদের? কেউ জানে না। 

আর যা...
ইজরায়েলের দাবি, শনিবারের হামলার পর বিদেশি নাগরিক-সহ অন্তত দেড়শো জনকে অপহরণ করেছে হামাস। সে দিন থেকে যে হামলা চলেছে, তাতে এর মধ্যেই ইজরায়েলে অন্তত ১২০০ জন মারা গিয়েছে বলে খবর। জবাবে আকাশপথে টানা আক্রমণ চালাচ্ছে আইডিএফ। এখনও পর্যন্ত তাতে ১৩০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। পাশাপাশি গাজায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করেছে ইজরায়েল যার ফলে খাবার, পানীয় জল, জ্বালানি এবং ওষুধের মতো পণ্য একচিলতে ভূখণ্ডে ঢোকার পথ ভয়ঙ্কর ভাবে সীমিত হয়ে যায়। তার উপর প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের অধীনে থাকা গাজার একমাত্র সৌরচালিত বিদ্যুৎকেন্দ্র গত কাল অর্থাৎ বুধবার থেকে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। মর্মান্তিক পরিস্থিতি গাজার। রাষ্ট্রপুঞ্জের তরফে বার বার ত্রাণ পৌঁছনোর অনুমতি দিতে বলা হয়েছে ইজরায়েলকে। কিন্তু সে দেশের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এদিনও বলে দেন, 'আন্তর্জাতিক আইন মেনেই আমরা যা করার করছি।...কিন্তু এখন যুদ্ধের সময়, যুদ্ধের সময়।'

ভূপথে হামলা?
গাজার সীমান্তে যে বিপুল ইজরায়েলি সেনা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে, তা নতুন নয়। লেবাননের দিকে সীমান্তেও সেনা মোতায়েন হয়ে রয়েছে। তবে এখনই গাজায় ভূপথে হামলা চলবে কিনা, সেটি স্পষ্ট নয়। তবে এদিন সকাল পর্যন্ত অন্তত রাজনৈতিক স্তরে কোনও সিদ্ধান্ত হয়নি বলে খবর। এমন পরিস্থিতিতে তেল আভিভে পৌঁছেছেন মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। ইজরায়েলকে সমর্থন জোগাতেই এই সফর। অন্য দিকে ইরান গণহত্যার অভিযোগ এনেছে ইজরায়েলের বিরুদ্ধে। পরিস্থিতি মোকাবিলা করতে মিশর, কাতার এবং রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলে চলেছে হামাস। এর শেষ কোথায়?

        

আরও পড়ুন:লিস্টিংয়েই দুরন্ত লাভ, প্লাজা ওয়্যারসের শেয়ার বাড়ল ৫৬ শতাংশ   

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget