এক্সপ্লোর

শেষ ছ-মাসে কোনও অনুপ্রবেশই হয়নি ভারত-চীন সীমান্তে, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সরকার সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করার জন্য যথেষ্ট সক্রিয়। সংবেদনশীল বেশ কিছু সীমান্তে দ্বিস্তরীয় বা ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রাখা হয়েছে। বেড়া দেওয়ার কাজ চলছে। প্রযুক্তিগত উন্নয়ন ঘটানো হচ্ছে।

নয়াদিল্লি: গত ছয় মাসে ভারত-চীন সীমান্তে কোনও অনুপ্রবেশ ঘটেনি। এমনটাই রাজ্যসভার সদস্যদের জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি-র রাজ্যসভার সদস্য ডঃ অনিল অগ্রবাল। তারই উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, গত ছয় মাসে কোনও অনুপ্রবেশ ঘটেনি ভারত-চীন সীমান্তে। তবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে ১৯৯৩-১৯৯৬ সালে দুই দেশের মধ্যে হওয়া চুক্তি ভঙ্গ করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর বেআইনি অনুপ্রবেশ বহাল রয়েছে। গত ছয় মাসে ভারত-পাক সীমান্তে মাঝেমধ্যেই অনুপ্রবেশ ঘটেছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সরকার সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করার জন্য যথেষ্ট সক্রিয়। সংবেদনশীল বেশ কিছু সীমান্তে দ্বিস্তরীয় বা ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রাখা হয়েছে। বেড়া দেওয়ার কাজ চলছে। প্রযুক্তিগত উন্নয়ন ঘটানো হচ্ছে। অনুপ্রবেশে ধরপাকড় বাড়িয়ে জেরা, জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য জানার চেষ্টা হচ্ছে। আবার গোয়েন্দাদেরও নিয়োগ করা হয়েছে বেশি সংখ্যায়। পূর্ব লাদাখে গোগরা, কোঙ্ককা লা, প্যাংগঙ লেকের উত্তর ও দক্ষিণ প্রান্তের পরিস্থিতি এখন কেমন তা নিয়েও ধারণা দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। রাজনাথ স্পষ্ট ভাষায় বলেন, যে সংশ্লিষ্ট এলাকাগুলিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে গা জোয়ারি করার চেষ্টা চিন করছে তা, কোনও অবস্থাতেই মেনে নেওয়া হবে না।আর নিজেদের শক্তি নিয়ে ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট আত্মবিশ্বাসী বলেও জানান রাজনাথ।

সেরা শিরোনাম

Operation Sindoor: ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget