এক্সপ্লোর

বিতর্কিত বিজ্ঞাপনের জেরে কচ্ছে তানিস্কের স্টোরে হামলা? অস্বীকার গুজরাত পুলিশের

ইন্টারনেটে ভাইরাল হয় তানিস্কের স্থানীয় একটি শোরুমের তরফে ক্ষমাপ্রার্থনা করে দেওয়া একটি নোট।

নয়াদিল্লি: মুসলিম পরিবারে সন্তানসম্ভবা হিন্দু গর্ভবতী মহিলার বেবি শাওয়ারের বিতর্কিত বিজ্ঞাপনটি তানিস্ক সরিয়ে নিয়েছে। এবার শোনা গেল, গুজরাতের কচ্ছের গাঁধীধামে ভিনধর্মী সম্পর্কের বিজ্ঞাপনে অখুশি কিছু লোকজন তানিস্কের স্টোরে হামলা করেছে। ইন্টারনেটে ভাইরাল হয় তানিস্কের স্থানীয় একটি শোরুমের তরফে ক্ষমাপ্রার্থনা করে দেওয়া একটি নোট। হাতে লেখা সেই নোটে বলা হয়েছে, তানিস্কের লজ্জাজনক বিজ্ঞাপনটির জন্য কচ্ছের হিন্দু সম্প্রদায়ের কাছে আমরা ক্ষমা চাইছি। সেই শোরুমের ম্যানেজারকে ওই নোট লিখতে বাধ্য করা হয়েছে বলে কয়েকটি সূত্রে দাবি করা হয়। যদিও গুজরাত পুলিশ পুরো বিষয়টাই অস্বীকার করেছে। কচ্ছ-পূর্বের পুলিশ সুপার ময়ূর পাতিলকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, এরকম কোনও হামলাই ঘটেনি। পুলিশ কর্তাদের উদ্ধৃত করে সংবাদ সংস্থার আরও খবর, নোটটি শোরুমের দরজায় গত ১২ অক্টোবর ঝুলিয়ে দেওয়া হয়। তবে পরে সরিয়েও ফেলা হয়। ওই বিজ্ঞাপনে দেখানো হয়েছে, একটি মুসলিম পরিবারে তাদের সন্তানসম্ভবা হিন্দু পুত্রবধূর সাধের অনুষ্ঠান হচ্ছে ধুমধাম করে। কিন্তু সোস্যাল মিডিয়ায় ব্যাপক নিন্দা, সমালোচনা হওয়ায় সেটি সরিয়ে নেয় তানিস্ক জুয়েলার্স। এর মধ্যেই গাঁধীধামে তাদের স্টোরে হামলার খবর ছড়ায়। এদিকে বিজেপির তথ্য ও প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য ট্যুইটে গাঁধীধামে তানিস্কের শো রুমে হামলার খবরটি ‘ভুয়ো’ বলে জানান। তিনি একটি জনপ্রিয় ট্যুইটার হ্যান্ডল থেকে করা ট্যুইট শেয়ার করেন, যাতে একটি অডিও ক্লিপ রয়েছে। ক্লিপে তানিস্কের ওই স্টোর ম্যানেজারকে এমন কোনও ঘটনার কথা অস্বীকার করতে শোনা গিয়েছে। একটি সূত্রে দাবি করা হয়েছিল, তানিস্কের ওই স্টোরে হামলা করা হয়, হুমকি দিয়ে ফোনও করা হয় সেখানে। খবর পেয়ে সেখানে পুলিশি পাহারার বন্দোবস্ত হয়। ঘটনাচক্রে বেশ কয়েকটি দক্ষিণপন্থী সোস্যাল মিডিয়া হ্যান্ডল থেকে গাঁধীধামে তানিস্কের আউটলেটের জানালায় একটি ক্ষমা প্রার্থনার চিঠির ছবি শেয়ার করা হয়। তানিস্কের ওই বিজ্ঞাপনকে লজ্জাজনক আখ্যা দিয়ে ক্ষমা চাওয়া হয় চিঠিতে ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Narendra Modi: বিক্ষোভে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর, অশালীন মন্তব্য! দায়ের FIR, আটক দিল্লির তরুণী
বিক্ষোভে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর, অশালীন মন্তব্য! দায়ের FIR, আটক দিল্লির তরুণী
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget