এক্সপ্লোর

Nikki Bhati Death: পণের জন্য অত্যাচার সইত মেয়ে, তাও কেন দিতেন টাকা? কেন ফিরিয়ে আনেননি? জবাবে কী বললেন নিক্কির বাবা

Noida Nikki Bhati Murder Case: বর বেকার ছিল। তবে স্বনির্ভর হতে চেয়েছিলেন নিক্কি। একই মত ছিল তাঁর দিদি কাঞ্চনেরও। দুই বোন মিলে বিউটি পার্লার খুলেছিলেন। শুরু করেছিলেন বুটিকের ব্যবসাও।

Nikki Bhati Death: গ্রেটার নয়ডায় ঘটে গিয়েছে নৃশংস হত্যাকাণ্ড। অভিযোগ, পণের টাকা না পাওয়ায়, ২৮ বছরের তরুণী নিক্কি ভাটিকে জীবন্ত পুড়িয়ে মেরেছে তাঁর স্বামী এবং শাশুড়ি। মাত্র ১৮ বছর বয়সে বিয়ে হয়েছিল নিক্কির। সেই সময় তাঁর স্বামী ছিল পড়ুয়া এবং বেকার। সম্বল বলতে ছিল পারিবারিক মুদির একটা ছোট দোকান। বিয়ের সময় যৌতুক হিসেবে দামি এসইউভি গাড়ি, বাইক, সোনা, নগদ টাকা- সবই দিয়েছিল নিক্কির পরিবার। আর তাতেই সম্ভবত লোভ বেড়ে গিয়েছিল নিক্কির শ্বশুরবাড়ির লোকজনের। ক্রমাগত বাড়তে থাকে পণের পরিমাণ। আর তা দিতে না পারলেই চলত অত্যাচার। বেশিরভাগ সময়েই কষ্ট করে হলেও পণের দাবি মেটাত নিক্কির বাপের বাড়ির লোকজন। তবে এবারের ৩৬ লক্ষ টাকা আর দিতে পারেননি তাঁরা। আর তার জেরেই নৃশংস ভাবে মেরে ফেলা হয়েছে নিক্কিকে। মৃতের স্বামী, ভাসুর, শ্বশুর এবং শাশুড়িকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। 

কিন্তু পণপ্রথা যে দেশে বেআইনি ঘোষিত হয়েছে তা কি জানতেন না নিক্কির বাবা কিংবা পরিবারের বাকি সদস্যরা ? 

এ হেন প্রশ্নের জবাব নিক্কির বাবা যা বলেছেন, তাতে হতবাক হতে হয়। চমকে যাওয়ার পাশাপাশি শিউরেও উঠতে হয়। নিক্কির বাবা ভিখারি সিং পায়লা-র কথায়, তাঁদের বংশে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পণ বা যৌতুক দিয়েই বিয়ে হয়। দুই মেয়ের বিয়ে ভালভাবেই দিয়েছিলেন তিনি। ২০১৬ সালে নোটবন্দির সময় মেয়েদের বিয়ে দিয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি। কিন্তু যে বাড়িতে মেয়ে এত অত্যাচারিত হত, সেখান থেকে কেন তাঁকে নিয়ে আসেননি পরিবারের লোকজন? জবাবে নিক্কির বাবা জানান, তাঁকে সমাজ এবং বংশের কথা শুনে চলতে হয়। 

প্রায় একই ধরনের কথা বলেছেন, নিক্কির আরেক আত্মীয়। সম্পর্কে নিক্কির কাকা হন তিনি। নিক্কি অত্যাচারিত হচ্ছে জেনেও কেন বারবার দেওয়া হতো টাকা? কেনই বা ওই বাড়ি থেকে তাঁকে নিয়ে আসা হয়নি? জবাবে ওই ব্যক্তি বলেন, একবার নিয়েও আসা হয়েছিল নিক্কিকে। কিন্তু তাঁর বাড়ির লোকই চেয়েছিল মেয়ে ফিরে যাক। আর পণের দাবি মিটিয়ে সংসারে শান্তি বজায় রাখতে চাইত নিক্কি নিজেও। এমনকি তাঁর পরিবারের লোকজনও। অর্থাৎ চিরাচরিত ভাবে মেয়েদের 'মানিয়ে নেওয়ার' যে ধারণা রয়েছে, এখানেও সেটাই বজায় ছিল। 

বর বেকার ছিল। তবে স্বনির্ভর হতে চেয়েছিলেন নিক্কি। একই মত ছিল তাঁর দিদি কাঞ্চনেরও। দুই বোন মিলে বিউটি পার্লার খুলেছিলেন। শুরু করেছিলেন বুটিকের ব্যবসাও। আর তার প্রচারের জন্য ইনস্টাগ্রামে রিলসও পোস্ট করতেন নিক্কি এবং কাঞ্চন। তবে এই নিয়ে আপত্তি ছিল নিক্কির স্বামী বিপিনের। বাধা দিত সে। তার দাবি ছিল একটাই। শ্বশুরবাড়ি থেকে আরও টাকা নিয়ে আসতে হবে নিক্কিকে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget