এক্সপ্লোর

Noida Twin Towers: চোখের পলকে ধূলিসাৎ! বিস্ফোরণে গুড়িয়ে যাবে বিশাল উচ্চতার জোড়া টাওয়ার

Noida Twin Towers To Be Demolished: ২২ মে দুপুরে যখন এই ধ্বংসাত্মক কাজটি করা হবে তখন  প্রায় পাঁচ ঘন্টার জন্য ওই এলাকাবাসীদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে

নয়া দিল্লি: মুহূর্তে ভ্যানিশ হয়ে যেতে চলেছে দুই জোড়া টাওয়ার। ম্যাজিক নয় একেবারেই।  উচ্চতাও কিন্তু নেহাত কম নয়। ১০০ মিটার। সেই দুই জোড়া টাওয়ার ধ্বংস হয়ে যাবে মাত্র ৯ সেকেন্ডে। নয়ডার সুপারটেক টুইন টাওয়ারগুলিকে ধ্বংস করতে চার টন পর্যন্ত বিস্ফোরক ব্যবহার করা যেতে পারে বলে এখনও পর্যন্ত খবর। ২২ মে এই বিস্ফোরণটি করা হবে। জোড়া টাওয়ার নিয়ে নানা আইনি জট রয়েছে। 

এই টাওয়ারের কাছাকাছি প্রায় ১৫০০ পরিবার বাস করে। ২২ মে দুপুরে যখন এই ধ্বংসাত্মক কাজটি করা হবে তখন  প্রায় পাঁচ ঘন্টার জন্য ওই এলাকাবাসীদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে বলে খবর। ওই অঞ্চলের কাছেই রয়েছে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে। বিস্ফোরণের সময় এক ঘন্টার জন্য যান চলাচলের জন্য বন্ধ থাকবে সেখানেও।  

সুপ্রিম কোর্ট গত বছরের ৩১ আগস্ট সুপারটেকের এপেক্স (১০০ মিটার) এবং সিয়ান (৯৭ মিটার)- এই দুই জোড়া টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। কারণ বিল্ডিং নিয়ম লঙ্ঘন করে টুইন টাওয়ার তৈরি হয়েছিল বলে আদালতের তরফে জানান হয়। প্রথমে সিয়ান (৩১ তলা) এবং এপেক্স (৩২ তলা) ভেঙে ফেলা হবে। 

কীভাবে এই কাজ হবে?

জানান হয়েছে বিল্ডিংটি একাধিক ধাপে ভেঙে ফেলা হবে তবে একসঙ্গেই সেই কাজ হবে। প্রথম ধাপে ভাঙবে ১০টি তলা, পরের ধাপে বাকিগুলি। প্রথম তলার কলামে বিস্ফোরক রাখা থাকবে। 

যে সংস্থা এই কাজ করবে তাঁরা ২০১৯ এ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১০৮ মিটার লম্বা ব্যাঙ্ক অফ লিসবনকে একটি বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে ফেলেছিল। নিরাপত্তা ও নিরাপদের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই এই কাজ করা হবে বলে সংস্থার তরফে জানান হয়। 

বিস্ফোরণে টাওয়ারগুলো ধ্বংস হতে মাত্র নয় সেকেন্ড সময় লাগবে, গ্রাউন্ড ওয়ার্কের প্রস্তুতি ইতিমধ্যেই চলছে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক জিনিসপত্র, প্লাম্বিং আইটেম, দরজা এবং জানালার মতো কাঠামো ভেঙে ফেলার কাজও। বিস্ফোরণের ফলে ধ্বংসস্তূপের পরিমাণ কমাতে দেয়ালগুলিও ভেঙে ফেলা হবে বলে জানা গিয়েছে। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shehzad Poonawala : পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?

ভিডিও

Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget