এক্সপ্লোর

#NortheastMatters: NCERT-র বইয়ে উত্তর-পূর্বের অধ্যায় চাই, প্রচার ঘিরে তোলপাড় ট্যুইটার

'ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং' (NCERT)-র বইতে অন্তর্ভুক্ত করা হোক উত্তরপূর্বের অধ্যায়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে এই নিয়ে আন্দোলন। #NortheastMatters ও #AchapterforNE দিয়ে প্রচারে নেমেছে উত্তরপূর্ববাসী।

গুয়াহাটি : NCERT-র বইতে উত্তরপূর্বের ইতিহাস ও সংস্কৃতির অধ্যায় অন্তর্ভুক্ত করার দাবিতে ট্যুইটারে শুরু হল আন্দোলন। নিজেদের দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন উত্তরপূর্বের জনপ্রিয় ব্যক্তিত্বরা। #NortheastMatters ও #AchapterforNE ঘিরে আছড়ে পড়ল অধিকার আদায়ের ঢেউ।

দেশের অঙ্গ হলেও তাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হয়। ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য অবদান থাকা সত্ত্বেও এখনও 'অবহেলার পাত্র' তারা। দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছে উত্তরপূর্বের রাজ্যগুলি। এবার নতুন করে সেই আন্দোলন দানা বাঁধল সোশ্যাল মিডিয়ায়। #NortheastMatters ও #AchapterforNE নামে প্রচারে নেমেছে উত্তরপূর্ববাসী। তাঁদের দাবি, 'ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং' (NCERT)-র বইতে অন্তর্ভুক্ত করা হোক উত্তরপূর্বের অধ্যায়। যেখানে উত্তরপূর্বের ইতিহাস , সংস্কৃতি, ভৌগলিক সীমারেখা সম্পর্কে জানতে পারবে দেশবাসী।

মাইক্রোব্লগিং সাইটে এই নিয়ে সরব হয়েছেন অসমের সোনার মেয়ে হিমা দাস। ২০১৮ সালে এশিয়ান গেমসে ভারতকে সোনার পদক এনে দিয়েছিলেন তিনি। ট্যুইটারে হিমা লিখেছেন, ''একজন গর্বিত ভারতীয় হিসাবে দেশের সব রং ও গৌরব পাঠ্যবইতে দেখতে চাই আমি। সেকারণে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, তাঁরা যেন NCERT-র বইতে উত্তরপূর্বের অধ্যায় যোগ করেন।''

এই নিয়ে ট্যুইট করেছে 'ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া'(NSUI)নাগাল্যান্ড। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা বলেছে, ''আমাদের অতীত ও সংস্কৃতিকে শ্বাস নিতে দেওয়া হোক। আমরা শিক্ষার পাঠ্যবইতে জায়গা চাই। আমরা NCERT-তে জায়গা চাই।'' উত্তরপূর্বের সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলন নিয়ে মুখ খুলেছেন গৌহাটি ইউনিভার্সিটি অফ পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি পার্শ্ব পটগিরি। তিনি জানান, সম্প্রতি অরুণাচলপ্রদেশের বিধায়ক নিনং এরিং সম্পর্কে বৈষম্যমূলক বক্তব্য রাখেন পঞ্জাবের এক ইউটিউবার। এরপরই সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। যার ফলস্বরূপ এই আন্দোলন।

উত্তরপূর্বের ছাত্র ফেডারেশনগুলির দাবি, NCERT-র প্রাথমিক শিক্ষার বই থেকেই উত্তরপূর্বের বিষয় অন্তর্ভুক্ত করা উচিত। এর ফলে দেশের সব জায়গা সম্পর্কে সঠিক ধারণা পাবে পড়ুয়ারা। যা পরবর্তীকালে তাদের মনে একত্রিত ভারতবর্ষের চিত্র তুলে ধরবে। 

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget