এক্সপ্লোর

Railways on coronavirus: ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, দিল্লিতে প্ল্যাটফর্ম টিকিট বন্ধের সিদ্ধান্ত রেলের

দিল্লির একাধিক স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করল নর্দান রেলওয়ে।

নয়াদিল্লি: সারা দেশ সহ রাজধানীতে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। এই পরিস্থিতিতে এবার দিল্লির একাধিক স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করল নর্দান রেলওয়ে।

রেলের ডিআরএম এর পক্ষ থেকে এ দিন এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যারা মূল উদ্দেশ্য, স্টেশন চত্বরে সীমিত সংখ্যক যাত্রী প্রবেশ। এদিন টুইটারে ডিআরএম লিখেছে, কোভিড ১৯- এর সংক্রমণ বৃদ্ধির জন্য নর্দান রেলওয়ে দিল্লি ডিভিশনে টিকিট বিক্রি করা বন্ধ হল। পরবর্তী নির্দেশিকা পর্যন্ত এই সিদ্ধান্ত লাগু থাকবে।

পাশাপাশি নর্দান রেলওয়ে এর পক্ষ থেকে নিউ দিল্লি স্টেশন থেকে বিহার পর্যন্ত বিশেষ ৪ ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে। যা মূলত বিহার বা সংলগ্ন অঞ্চলের পরিযায়ী শ্রমিকদের জন্য। কারণ হিসেবে বলা হয়েছে, আজ রাত থেকে আগামী ৬ দিন দিল্লিতে লকডাউন, এই পর্বে যাতে পর্যায়ে শ্রমিকরা বাড়ি ফিরতে পারেন তাই এই বন্দোবস্ত।

ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা। দেশজুড়ে আছড়ে পড়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এই আবহে আশঙ্কার মেঘ দেখছেন খোদ চিকিৎসক মহল। বিশেষজ্ঞদের মতে, প্রথম ঢেউয়ের থেকে ভাইরাসের দ্বিতীয় ঢেউ সংক্রমণের হার আরও মারাত্মক। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা ছাপিয়ে যাচ্ছে আগের দিনের পরিসংখ্যানকে। সংক্রমণের এই বাড়বাড়ন্ত রূপে সিঁদুরে মেঘ দেখছে বিশেষজ্ঞ মহল।

এই মুহূর্তে রাজধানীতে প্রতি তিনটি নমুনা পরীক্ষার মধ্যে একটিতে পজিটিভ রেজাল্ট আসছে। এই পরিস্থিতিতে সংক্রমণ রোধে সপ্তাহান্তে কার্ফু ঘোষণা করা হয়েছিল দিল্লি সরকারের তরফে। কিন্তু, তাতেও শহরের কিছু জায়গায় একাংশ মানুষ করোনাবিধি লঙ্ঘন করছিল। কাজেই, নিয়মের কড়াকড়ির প্রয়োজন বোধ করে সরকার। আর তাই, পরিস্থিতি পুরোপুরি নাগালের বাইরে চলে যাওয়ার আগে বিশেষ পদক্ষেপ দিল্লি সরকারের। আজ রাত থেকে সম্পূর্ণ কার্ফু জারি থাকবে রাজধানীতে। চলবে আগামী সোমবার সকাল পর্যন্ত।

আজ সকালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, আজ রাতে থেকে আগামী সোমবার সকাল পর্যন্ত সম্পূর্ণ কার্ফু জারি থাকবে দিল্লিতে। এই সময়ের মধ্যে সমস্ত বেসরকারি অফিসের কাজ ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে করতে হবে। তবে সরকারি অফিস এবং অত্যাবশ্যকীয় সেক্টর খোলা থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget