এক্সপ্লোর

Mamata on Coronavirus: পুরোপুরি লকডাউন নয়, বিধি পালনে জোর মমতার

কোভিড মোকাবিলাই তাঁর অগ্রাধিকার তা ফের বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: একদম লকডাউন না করে, লকডাউনের মতো কড়া বিধি পালনে জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লকডাউন হলে গরিব মানুষ অসুবিধায় পড়বেন। কোভিড মোকাবিলাই তাঁর অগ্রাধিকার তা ফের বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগেরবার যেমন ঝড় সামলেছি, এবারও সামলাবো। একদম লকডাউন না করেও, যদি সেরকম আচরণ করি। লোকাল ট্রেন, জুটমিল, হকার। একদম লকডাউন করলে লোকে খেতে পাবে না। টাইম বেধে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, কোভিড হাসপাতালের জন্য একটা বিল্ডিং দিচ্ছে সেন্ট জেভিয়ার্স। কোভিড-যুদ্ধে সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন মমতার। কোভিড-পরিকাঠামো তৈরি করতে গেলে যেন জিএসটি না নেওয়া হয়। দেশের ৬৫ শতাংশ ভ্যাকসিন বাইরে গেলে, অন্য দেশ থেকে আনাতে হবে। কোথা থেকে ভ্যাকসিন আনানো হবে, কেন্দ্র ঠিক করুক। এ জন্য সুস্পষ্ট নীতির দরকার। বেসরকারি হাসপাতালগুলিকে ১ কোটি ভ্যাকসিন দেব। রাজ্যের সবাইকে নিখরচায় ভ্যাকসিন দেব। 

প্রতিশ্রুতিমতো কাজ হচ্ছে কি না, তাতে নজর রাখতে কমিটি গঠন করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, বহিরাগতদের আরটিপিসিআর করাতে হবে। রিপোর্ট পজিটিভ হলে, ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বলেও জানিয়েছেন তিনি। গরিব ছাড়া বাকিদের নিজেদের খরচে থাকতে হবে।

এদিকে কোভ্যাকসিনের পর আজই রাজ্যে আসছে প্রায় সাড়ে ৭ লক্ষ কোভিশিল্ড। এর মধ্যে সাড়ে ৩ লক্ষ কোভিশিল্ড সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে সরাসরি কিনেছে রাজ্য সরকার। বাকি ৪ লক্ষ কোভিশিল্ড কেন্দ্র পাঠাচ্ছে। আজই এয়ার এশিয়ার বিমানে কলকাতায় পৌঁছবে এই ভ্যাকসিন। গতকালই এসেছে রাজ্যের কেনা ১ লক্ষ কোভ্যাকসিন। কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর এই ভ্যাকসিন নিয়ে যাওয়া হয় বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে। 

সম্প্রতি রাজ্য সরকার ৩ লক্ষ ৬৬ হাজার কোভ্যাকসিন এবং ১৪ লক্ষের বেশি কোভিশিল্ডের বরাত দেয়। ৫ মে রাজ্যে এসেছে কোভ্যাকসিন, কোভিশিল্ড মিলিয়ে কেন্দ্রের পাঠানো ৫ লক্ষ ভ্যাকসিন।  এর মধ্যে ১ লক্ষ কোভ্যাকসিন ও ৪ লক্ষ কোভিশিল্ড রয়েছে। কেন্দ্রের তরফে রাজ্যে এই পাঁচ লক্ষ ডোজ পাঠানো হয়েছে। গতমাসে রাজ্যে আসে ৪ লক্ষ কোভিশিল্ডের ডোজ।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
Gyanesh Kumar: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
Tushar Gandhi: পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন
পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget