এক্সপ্লোর

অনুমোদন না নিয়েই সিএএ-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিজয়ন সরকার, ‘প্রটোকল ভেঙেছে’, ‘রাবার স্ট্যাম্প নই’! ক্ষোভ কেরলের রাজ্যপালের

নতুন সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে কেরল বিধানসভায় প্রস্তাব গৃহীত হওয়ার দুসপ্তাহ বাদে বিজয়ন সরকার গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে পিটিশন দিয়ে বলে, সংসদে পাশ আইনটি সংবিধান, তার মৌলিক কাঠামো ও দেশের ধর্মনিরপেক্ষ নীতিসমূহের পরিপন্থী, লঙ্ঘনকারী বলে ঘোষণা করুক সর্বোচ্চ আদালত। দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্য সরকার সিএএ-র সর্বাত্মক বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেল।

নয়াদিল্লি: তাঁকে না জানিয়ে, তাঁর অনুমোদন না নিয়েই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেরল সরকার পিটিশন দিয়েছে বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। কেরলের ক্ষমতাসীন পিনারাই বিজয়নের বাম সরকার ‘প্রটোকল ভেঙেছে, সৌজন্যের পরিচয় দেয়নি’ বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে এই আইনকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত তাঁকে সংবাদপত্র পড়ে জানতে হয়েছে। সংবাদ সংস্থা এএনআই আরিফকে উদ্ধৃত করে বলেছে, ওদের সুপ্রিম কোর্টে যাওয়ায় আমার কোনও আপত্তি নেই। কিন্তু ওদের আগে আমায় জানানো উচিত ছিল। সাংবিধানিক প্রধান হয়েও আমায় জানতে হচ্ছে সংবাদপত্র থেকে। পরিষ্কার বলছি, আমি রাবার স্ট্যাম্প নই। নতুন সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে কেরল বিধানসভায় প্রস্তাব গৃহীত হওয়ার দুসপ্তাহ বাদে বিজয়ন সরকার গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে পিটিশন দিয়ে বলে, সংসদে পাশ আইনটি সংবিধান, তার মৌলিক কাঠামো ও দেশের ধর্মনিরপেক্ষ নীতিসমূহের পরিপন্থী, লঙ্ঘনকারী বলে ঘোষণা করুক সর্বোচ্চ আদালত। দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্য সরকার সিএএ-র সর্বাত্মক বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেল। কিন্তু আরিফ স্পষ্ট বলছেন, এটা প্রটোকল বিরোধী, সৌজন্যের সীমা ছাড়িয়েছে। রাজ্য সরকার রাজ্যপালের সম্মতি ছাড়া সুপ্রিম কোর্ট যেতে পারে কিনা, আমি খতিয়ে দেখব। সম্মতি না নিক, অন্তত আমায় অন্তত জানাতে পারত ওরা। প্রসঙ্গত, কেরলের রাজ্যপাল ইতিমধ্যেই বেশ কয়েকবার নতুন নাগরিকত্ব আইনের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। গত মাসে তাঁকে এজন্য কান্নুরে ভারতীয় ইতিহাস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে কিছু পড়ুয়া, প্রতিনিধিদের প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল। ইতিহাস কংগ্রেসের অস্থায়ী সভাপতি ইরফান হাবিব সহ বেশ কয়েকজন তাঁর বিরোধিতা করেন। পরে আরিফ ট্যুইট করেন, ইরফান হাবিব মঞ্চে উঠে রাজ্যপালের মৌলানা আবদুল কালাম আজাদকে উদ্ধৃত করার অধিকার নিয়ে প্রশ্ন তুলে উদ্বোধনী ভাষণ বানচালের চেষ্টা করেন। গডসেকে উদ্ধৃত করুন, বলে চিত্কার করেন। তাঁর অশোভন আচরণে বাধা দিতে গেলে রাজ্যপালের এডিসি, নিরাপত্তা অফিসারকে ধাক্কা দেন হাবিব। কেরল সরকার সংবিধানের ১৩১ অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কেন্দ্র ও একটি রাজ্যের মধ্যে কোনও বিতর্ক হলে, একদিকে কেন্দ্র ও একটি রাজ্য, আরেকদিকে অন্য একটি রাজ্যের বিরোধ হলে, দুই বা ততোধিক রাজ্যের মধ্যে দ্বন্দ্ব হলে এই অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মীমাংসা করার এক্তিয়ার আছে এই অনুচ্ছেদে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget