এক্সপ্লোর

একসঙ্গে ২৫টা স্কুলে পড়িয়ে বছরে ১ কোটি টাকার ওপর বেতন! তদন্তের নির্দেশ উত্তরপ্রদেশে

রাজ্যের প্রাথমিক শিক্ষা বিভাগের ডিরেক্টর জেনারেল বিজয় কিরণ আনন্দ সংবাদ সংস্থাকে বলেছেন, মিডিয়ায় বেরনো রিপোর্টের পরিপ্রেক্ষিতে বেসিক এডুকেশন সংক্রান্ত অতিরিক্ত ডিরেক্টরকে তদন্ত করতে বলা হয়েছে। এখনও পর্যন্ত কিছুই প্রমাণিত হয়নি।

লখনউ: একসঙ্গে ২৫টা স্কুলে কাজ করে ১৩ মাসে ১ কোটি টাকার বেশি বেতন তুলেছেন উত্তরপ্রদেশের এক শিক্ষিকা! এরকমই এক খবরে চাঞ্চল্য ছড়ানোর পর তদন্তের নির্দেশ দিল যোগী আদিত্যনাথ প্রশাসন। প্রতারণা হয়েছে কিনা, প্রশ্ন ওঠায় তদন্ত চলছে, এখনই এর সত্যতা প্রমাণিত হয়নি বলে প্রাথমিক ভাবে জানিয়েছে তারা। রাজ্যের শিক্ষক, শিক্ষিকাদের ডেটাবেস তৈরি করতে গিয়ে ধরা পড়ে যে, মৈনপুরীর বাসিন্দা ওই শিক্ষিকা ২৫টির ওপর স্কুলে কাজ করেছেন, ১ কোটি টাকার বেশি বেতন পেয়েছেন। অম্বেডকর নগরের কস্তুরবা গাঁধী বালিকা বিদ্যালয় ছাড়াও বাগপত, আলিগড়, সাহারানপুর, প্রয়াগরাজ ও আরও নানা জায়গায় বিভিন্ন স্কুলে তিনি বিজ্ঞানের শিক্ষিকা হিসাবে পড়িয়েছেন। সব স্কুলের খাতায় তাঁর নাম আছে। প্রসঙ্গত, কস্তুরবা গাঁধী বালিকা বিদ্য়ালয়ে শিক্ষক-শিক্ষিকাদের কন্ট্র্যাক্টের ভিত্তিতে নিয়োগ করা হয়, ৩০০০০ টাকা বেতন পান তাঁরা। রাজ্যের প্রাথমিক শিক্ষা বিভাগের ডিরেক্টর জেনারেল বিজয় কিরণ আনন্দ সংবাদ সংস্থাকে বলেছেন, মিডিয়ায় বেরনো রিপোর্টের পরিপ্রেক্ষিতে বেসিক এডুকেশন সংক্রান্ত অতিরিক্ত ডিরেক্টরকে তদন্ত করতে বলা হয়েছে। এখনও পর্যন্ত কিছুই প্রমাণিত হয়নি। একজন শিক্ষকের নাম সামনে এসেছে। তিনি পলাতক। তাঁকে ১ কোটি টাকা বেতন দেওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে। কিন্তু এটা একেবারেই সত্যি নয়। কিছুই নিশ্চিত করে জানা যায়নি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে এফআইআর দায়ের করা হবে। ওনার অ্যাকাউন্টে এখনও টাকা ট্রান্সফার করা হয়নি। ওনার হয়ে যদি অন্য কোনও শিক্ষক অন্য স্কুলে প্রক্সি দিয়েছেন বলে প্রমাণ মেলে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget