এক্সপ্লোর

Google new feature : নয়া ফিচার, জিমেইলের ফটো সরাসরি রাখা যাবে গুগল ফটোজে

গ্রাহকদের সুবিধা দিতে নয়া ফিচার আনছে গুগল। এবার থেকে জিমেইলে আসা ছবি সরাসরি গুগল ফটোজে সেভ করতে পারবেন ইউজাররা। নিজেদের অ্যাকাউন্ট থেকে সহজেই করা যাবে এই ফটো ট্রান্সফার।

নয়া দিল্লি : গ্রাহকদের সুবিধা দিতে নয়া ফিচার আনছে গুগল। এবার থেকে জিমেইলে আসা ছবি সরাসরি গুগল ফটোজে সেভ করতে পারবেন ইউজাররা। নিজেদের অ্যাকাউন্ট থেকে সহজেই করা যাবে এই ফটো ট্রান্সফার।

হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্কের মাঝেই একের পর এক আপডেট আনছে গুগল। এবার 'সেভ টু ফটোজ' বাটন আনল এই জনপ্রিয় সার্চ ইঞ্জিন নির্মাতা। যার মাধ্যমে উপকৃত হবেন পার্সোনাল জিমেইল ইউজার, গুগল ওয়ার্কস্পেস, জি স্যুট বেসিক, জি স্যুট বিজনেস কাস্টমাররা। নতুন এই ফিচারের মাধ্যমে ইমেলে আসা ছবি সরাসরি গুগল ফটোজে সেভ করতে পারবেন গ্রাহক। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে এই পরিষেবা।

কোম্পানির তরফে জানানো হয়েছে, 'অ্যাড টু ড্রাইভ বটন'-এর মতো হবে এই ফিচার। তবে এখন কেবল 'জেপেগ' ফরম্যাটে আসা ছবির ক্ষেত্রেই এই সুবিধা পাবেন গ্রাহকরা। প্রশ্ন ওঠে, নতুন ফিচার আসার ফলে কী সুবিধা হবে গ্রাহকের ? গুগলের দাবি, জিমেইলে ফটো এলেই আর ডাউনলোড করতে হবে না ইউজারকে। ফাইল বড় না ছোট সেই নিয়েও কমে যাবে চিন্তা। সরাসরি জিমেইল থেকে গুগল ফটোজে সেভ করা যাবে ছবি। 

নয়া ফিচার চালু হলে ডিফল্ট অপশন হিসাবেই পাওয়া যাবে 'সেভ টু ফটোজ' বাটন। এর পাশেই আগের মতো থাকবে 'অ্যাড টু ড্রাইভ ফিচার'। বৃহস্পতিবার থেকে এর ওপর কাজ শুরু হয়ে গেছে গুগলের। আগামী ১৫ দিনের মধ্যেই নয়া ফিচারের পুরোপুরি সুবিধা লাভ করতে পারবেন গ্রাহকরা। কোম্পানির তরফে বলা হয়েছে, ১ জুন থেকে ফটো , ভিডিয়ো রাখার জন্য নয়া নিয়ম চালু করছে গুগল। 

ইউজার কোনও ছবি বা ভিডিয়ো ব্যাকআপে রাখলে তা তাঁর গুগল অ্যাকাউন্টের ১৫ জিবি ফ্রি স্পেসের মধ্যে ধরা হবে। এর থেকে বেশি জায়গা প্রয়োজন হলে গুগল ওয়ান মেম্বার হতে হবে গ্রাহককে। তবে কোম্পানি জানিয়েছে, গ্রাহকের পুরোনো ছবি ও ভিডিয়ো এই স্পেসের মধ্যে ধরা হবে না। গুগলের ধারণা, ১৫ জিবি ফ্রি স্টোরেজ স্পেসের মাধ্যমে প্রায় তিন বছর নিজেদের ফটো -ভিডিয়ো রাখতে পারবেন ৮০ শতাংশ গ্রাহক। স্টোরেজ ফুল হওয়ার আগেই ইউজারকে নোটিফিকেশন পাঠাবে কোম্পানি।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget