এক্সপ্লোর

Covid19 Update : নেই মাস্ক, উধাও শারীরিক দূরত্ব ; কোভিডবিধি ভেঙে ভাইয়ের বিয়েতে নাচ মহিলা অফিসারের !

লকডাউনের গাইডলাইন উপেক্ষা করে ভাইয়ের বিয়েতে নাচলেন ওড়িশা অ্যাডমিনিসট্রেটিভ সার্ভিসের(OAS) এক মহিলা অফিসার।

জজপুর : সাধারণ মানুষ যাতে কোভিড গাইডলাইন মেনে চলেন, সেই দায়িত্ব তাঁর কাঁধে। অথচ তিনিই ভাঙলেন নিয়ম! লকডাউনের গাইডলাইন উপেক্ষা করে ভাইয়ের বিয়েতে নাচলেন ওড়িশা অ্যাডমিনিসট্রেটিভ সার্ভিসের(OAS) এক মহিলা অফিসার।

দেশের অন্যান্য রাজ্যের মতোই ওড়িশার করোনা পরিস্থিতিও উদ্বেগজনক। লকডাউনের আওতায় থাকার পরও শেষ বুলেটিন অনুযায়ী সেখানে একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখা গিয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৫২ জন। পরিস্থিতির মোকাবলিয়া ১ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে নবীন পটনায়েক সরকার। সেই অনুযায়ী তৎপর প্রশাসনিক আধিকারিকরা।

কিন্তু, সেই ওড়িশাতেই দেখা গেল ভিন্ন চিত্র। লকডাউনে গাইডলাইন ভেঙে ওড়িশা অ্যাডমিনিসট্রেটিভ সার্ভিসের(OAS) এক মহিলা অফিসারকে তাঁর ভাইয়ের বিয়েচে নাচতে দেখা গেল। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই অফিসার সুকিন্দার তহসিলদার হিসাবে কাজ করেন।

এপ্রসঙ্গে জজপুরের কালেক্টর চক্রবর্তী সিং রাঠোর বলেন,  ওই মহিলা তহসিলদার এখন ছুটিতে আছেন। তিনি কাজে যোগ দিলেন এনিয়ে তাঁর ব্যাখ্যা চাওয়া হবে। তার উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এটা কোভিড লকডাউনের গাইডলাইন ভাঙার সময় নয়। তা সে কোনও অফিসারই হোক বা সাধারণ জনতা। নিজেদের কাজে প্রত্যেকের যুক্তি থাকা উচিত।

রাজ্য সরকার এই মুহূর্তে বিয়ের অনুষ্ঠান বন্ধ রাখার কথা বলেছে। তা সত্ত্বেও অনুষ্ঠান করলে যাতে ২৫ জনের বেশি আমন্ত্রিত না থাকেন তা দেখতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে মুখে মাস্ক ছাড়াই নাচলেন ওই মহিলা অফিসার। এমনকী তাঁকে শারীরিক দূরত্ববিধিও মানতে দেখা যায়নি। একটি ভিডিওয় এই দৃশ্য সামনে এসেছে। অথচ এই অফিসারকে কোভিড গাইডলাইন আরোপের দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে তা মেনে চলেন তা দেখতে বলা হয়েছে। কিন্তু, কোথায় কী ! বিষয়টি সামনে আসার পর অবশ্য তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ওই মহিলা জজপুর জেলায় কর্মরত থাকলেও, তিনি নিকটবর্তী জগৎসিংপুর জেলার ত্রিতল ব্লকের জগন্নাথপুর গ্রামে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন গত ২১ মে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget